editor
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১
নিজস্ব প্রতিবেদক
করোনা পরিস্থিতিতে আবার লকডাউন ঘোষণা করলে তা মানবেন না সিলেটের ব্যবসায়ীরা। বুধবার (৭ এপ্রিল) সকাল ১১টায় নগরীর হাসান মার্কেটে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় ব্যবসায়ীরা তাদের মতামত ব্যক্ত করে বলেন, গত বছর লকডাউনের কারণে ব্যবসায়ীরা ব্যবসা করতে না পেরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা চাই স্বাস্থ্যবিধি মেনে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে।সরকার যদি দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করে তাহলে আগামী রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা থেকে সিলেট নগরীর সবকটি দোকান-পাঠ খুলা রাখবেন তারা। বৈঠকে সিলেট নগরীর বিভিন্ন শপিং মহলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছি। এমনিতেই দেয়ালে আমাদের পিঠ লেগে গেছে। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ঘোষিত এক সপ্তাহের লকডাউনের পর যদি আর লকডাউন দেয়া হয় তাহলে আমরা তা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখব। এছাড়া আমাদের যাওয়ার আর কোন উপায় দেখছি না।সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না বলেন, সরকারের এক সপ্তাহরে লকডাউনের সিদ্ধান্ত মেনে আমরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছি। কিন্তু এরপর যদি আর লকডাউন দেয়া হয় তাহলে তা মানা হবে না। শনিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় আমরা কোর্ট পয়েন্টে মানবন্ধন করব এবং রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা থেকে সিলেটের সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হবে।
3 সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের একমাত্র কন্যা মাহদিয়া ইসলাম মুনের নাকের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মহান
2 সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ‘সিলেট ব্যবসায়ী সমিতি (২০২৫-২০২৮)’ এর নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান জনির
7 গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইস্ট লন্ডন শাখার উদ্যোগ ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ/ বিদেশ গমনের
5 বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে
6 সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও
2 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ
6 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের
5 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা