editor

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬

সিলেট জেলা যুবদল সভাপতির মেয়ের সফল অস্ত্রোপচার: সুস্থতার জন্য দোয়া কামনা

সিলেট জেলা যুবদল সভাপতির মেয়ের সফল অস্ত্রোপচার: সুস্থতার জন্য দোয়া কামনা

3

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের একমাত্র কন্যা মাহদিয়া ইসলাম মুনের নাকের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মহান আল্লাহর অশেষ রহমতে বর্তমানে সে সুস্থ ও বিপদমুক্ত রয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। বিশিষ্ট নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. সঞ্জয় ব্যানার্জীর তত্ত্বাবধানে অস্ত্রোপচার প্রক্রিয়াটি সফলভাবে শেষ হয়।

2

পারিবারিক সূত্র জানায়, মাহদিয়া ইসলাম মুন দীর্ঘদিন ধরে নাকের পেছনে এবং গলার উপরের অংশে ব্লকেজজনিত (অফবহড়রফ) সমস্যায় ভুগছিল। চিকিৎসকের ভাষ্যমতে, এটি ছিল ‘গ্রেড-৪’ পর্যায়ের সমস্যা, যা তার নাকের পেছনের বাতাসের পথ প্রায় ৭৫% থেকে ১০০% পর্যন্ত বন্ধ করে দিয়েছিল।

8

এই জটিলতার কারণে সে দীর্ঘদিন ধরে শ্বাস-প্রশ্বাসে বাধা, সার্বক্ষণিক মুখ দিয়ে শ্বাস নেওয়া, কানে কম শোনা এবং কানের ভেতরে বারবার ইনফেকশনে আক্রান্ত হওয়ার মতো যন্ত্রণাদায়ক সমস্যায় ভুগছিল। দীর্ঘ প্রতীক্ষিত এই সফল অস্ত্রোপচারের মাধ্যমে সে সেই শারীরিক কষ্ট থেকে মুক্তি পেয়েছে।

মেয়ের দ্রুত পূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন সকল আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। একইসাথে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

7

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা যুবদল সভাপতির মেয়ের সফল অস্ত্রোপচার: সুস্থতার জন্য দোয়া কামনা

সিলেট জেলা যুবদল সভাপতির মেয়ের সফল অস্ত্রোপচার: সুস্থতার জন্য দোয়া কামনা

1 সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের একমাত্র কন্যা মাহদিয়া ইসলাম মুনের নাকের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মহান

কালিঘাটে ব্যবসায়ী মাহবুবুর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

কালিঘাটে ব্যবসায়ী মাহবুবুর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

5 সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ‘সিলেট ব্যবসায়ী সমিতি (২০২৫-২০২৮)’ এর নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান জনির

জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে বৈধভাবে বিদেশ গমনের উপায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে বৈধভাবে বিদেশ গমনের উপায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

5 গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইস্ট লন্ডন শাখার উদ্যোগ ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ/ বিদেশ গমনের

ইলিয়াস আলীর গুম হওয়ার ১৪ বছর: সিলেটে ওলামা দলের কুরআন খতম ও দোয়া মাহফিল

ইলিয়াস আলীর গুম হওয়ার ১৪ বছর: সিলেটে ওলামা দলের কুরআন খতম ও দোয়া মাহফিল

5 বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

4 সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

6 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ

২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

6 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। 2 শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা

জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী শামীম

জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী শামীম

2 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা

1
2