editor

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০

জনসচেতনতা বাড়াতে প্রকাশ্যে টিকা নেবেন ওবামা, বুশ, বিল ক্লিনটন

জনসচেতনতা বাড়াতে প্রকাশ্যে টিকা নেবেন ওবামা, বুশ, বিল ক্লিনটন

3

অনলাইন ডেস্ক:

6

করোনা ভাইরাসের টিকায় জনগণের আস্থা স্থাপনে অনন্য ভূমিকায় নামছেন যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিনটন। যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) কোনো একটি টিকাকে নিরাপদ বলে অনুমোদন দিলেই ওই টিকা স্বেচ্ছায় নেবেন সাবেক এই তিন প্রেসিডেন্ট। তাদের টিকা নেয়ার দৃশ্য ক্যামেরায় ধারণ করে দেখানো হবে। এর মধ্য দিয়ে এ টিকা নিয়ে জনমনে কোনো আতঙ্ক বা ভয় থাকলে তা দূর হবে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। জর্জ ডব্লিউ বুশের চিফ অব স্টাফ ফ্রেডি ফোর্ড সিএনএনকে বলেছেন, যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এরই মধ্যে সাক্ষাত করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক ড. অ্যান্থনি ফাউচি, হোয়াইট হাউজের করোনা ভাইরাস বিষয়ক সমন্বয়কারী ড. ডেবোরাহ বিরক্সের সঙ্গে। তাদের কাছে জর্জ ডব্লিউ বুশ জানতে চেয়েছেন তিনি কিভাবে করোনা ভাইরাসের টিকা মানুষের মাঝে গ্রহণযোগ্যতায় সহযোগিতা করতে পারেন। ফ্রেডি বলেন, প্রায় এক সপ্তাহ আগে ড. ফাউচি এবং ড. বিরক্সের সঙ্গে এই যোগাযোগ হয়।তিনি জানতে চান তিনি কি দেশবাসীকে টিকা নেয়ার ক্ষেত্রে উৎসাহিত করতে কোনো কিছু করতে পারেন। প্রথমত, যে টিকাই আসুক এটা নিরাপদ হতে হবে এবং তা বেশির ভাগ মানুষের কাছে পৌঁছাতে হবে। ফলে নিরাপত্তার মান নিশ্চিত করতে ক্যামেরার সামনে নিজে টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন বুশ।

ওদিকে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রেস সেক্রেটারি অ্যানজেল উরেনা বুধবার বলেছেন, বিল ক্লিনটনও জনসচেতনতা বাড়াতে এই টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন। অ্যানজেল উরেনা বলেন, আওতার মধ্যে আসামাত্র অবশ্যই টিকা নেবেন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা যে টিকাই অনুমোদন দিন না কেন অগ্রাধিকার ভিত্তিতে, তিনি সেটিই নেবেন। তিনি প্রকাশ্যে এটা নিতে চান, যদি তাতে মার্কিন জনগণকে উদ্বুদ্ধ করতে সহায়ক হয় এ জন্য।
ওদিকে সিরিয়াসএক্সএম উপস্থাপক জো ম্যাডিসনকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, অ্যান্থনি ফাউচি যদি কোনো করোনা ভাইরাসের টিকাকে নিরাপদ বলে মনে করেন, তিনি তার কথায় বিশ্বাস করবেন। ওবামা বলেন, আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করি। তিনি আরো বলেন, অ্যান্থনি ফাউচি যদি কোনো টিকাকে নিরাপদ বলেন, সেটা টিকা হিসেবে প্রয়োগের কথা বলেন, যদি বলেন, করোনা থেকে রক্ষা করে তাহলে এমন টিকা অবশ্যই আমি নেবো। যেসব মানুষ কম ঝুঁকিতে, যদি বলা হয় এই টিকায় তাদেরও কাজ হবে তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এই টিকা নেবো।
এ ছাড়া সাবেক আরেক প্রেসিডেন্ট জিমি কার্টার এই টিকা নেবেন কিনা এ প্রশ্ন করেছিল সিএনএন। তবে তিনি কি উত্তর দিয়েছেন তা সিএনএন স্পষ্ট করেনি। এখানে উল্লেখ করার কথা হলো, বুশ পরিবারের একটি ঐতিহ্য আছে। তারা অন্য প্রেসিডেন্টদের সঙ্গে বড় বড় ইস্যুতে একত্রিত হন। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যখন নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলা হয় তার কয়েক দিন পরেই বাণিজ্যিক ফ্লাইট চালু হয়। কিন্তু লোকজন ফ্লাইটে উঠতে ভয় পাবেন- এমনটা ভেবে উদ্যোগ নিলেন জর্জ ডব্লিউ বুশের প্রয়াত পিতা ও সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ও তার স্ত্রী বারবারা বুশ। আবারও যে বাণিজ্যিক ফ্লাইট নিরাপদ এটা প্রমাণ করার জন্য তারা বাণিজ্যিক ফ্লাইটে অংশ নিয়েছিলেন। ওদিকে ২০০৫ সালে ঘূর্ণিঝড় ক্যাটরিনায় ক্ষতিগ্রস্ত এলাকার জন্য অর্থ সংগ্রহের একটি কাজে একত্রিত হয়ে কাজ করেন সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ ও বিল ক্লিনটন।

2

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

2 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি ও ৫০ হাজার ডলার আত্মসাৎ: অভিযুক্ত সিলেটের সোহাগ

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি ও ৫০ হাজার ডলার আত্মসাৎ: অভিযুক্ত সিলেটের সোহাগ

2 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

2 ​বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

6 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

3 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 8 বৃহস্পতিবার

সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

1 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা

দক্ষিণ সুরমা ইউএনও-কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

দক্ষিণ সুরমা ইউএনও-কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

2 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন

1
3