editor
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০
অনলাইন ডেস্ক :-
একাদশ জাতীয় সংসদের প্রথম বছরের পাঁচটি অধিবেশনে কোরাম সংকটে যে সময় ব্যয় হয়েছে, তার অর্থমূল্য ২২ কোটি টাকার বেশি বলে জানিয়েছে ট্রাইন্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি)। বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ‘পার্লামেন্টওয়াচ: একাদশ জাতীয় সংসদের প্রথম থেকে পঞ্চম অধিবেশন’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি, যাতে এ চিত্রটি উঠে এসেছে।
তবে প্রতি কার্যদিবসে গড়ে ১৯ মিনিট কোরাম সংকট ছিল এবং সার্বিকভাবে মোট কোরাম সংকট ছিল ১৯ ঘণ্টা ২৬ মিনিট, যা মোট সময়ের ১৭ দশমিক ৩ শতাংশ। মোট কোরাম সংকটের প্রাক্কলিত অর্থমূল্য প্রায় ২২ কোটি ৮ লক্ষ ৬৩ হাজার ৬২৭ টাকা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের এবং গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান। গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির গবেষণা ও পলিসি বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোরশেদা আক্তার ও নিহার রঞ্জন রায়। গবেষণাটি তত্ত্ববধান করেন একই বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শাহজাদা এম আকরাম। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘অষ্টম ও নবম সংসদে সংসদ বর্জনের যে সংস্কৃতি, যা দেশবাসীর কাছে অগ্রহণযোগ্য ও হতাশাব্যঞ্জক একটি বিষয় ছিল। সেটি দশম ও একাদশ সংসদে অনেক চড়া দামে বন্ধ হয়েছে। এর জন্য এত বেশি মূল্য দিতে হয়েছে যে, মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলার মতো অবস্থার সৃষ্টি হয়েছে।’
তিনি আরো বলেন, একাদশ জাতীয় সংসদে এক দলের নিরঙ্কুশ সংখ্যারিষ্ঠতা এবং সংসদীয় কার্যক্রমে এক দলের একচ্ছত্র সুযোগ প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। ফলশ্রুতিতে সংসদের যে মৌলিক দায়িত্ব, আইন প্রণয়ন তথা আইনের সংস্কার, জনপ্রতিনিধিত্ব ও সরকারের জবাবদিহিতা এই তিনটি ক্ষেত্রেই প্রত্যাশিত ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না, এবং সেটির সম্ভাবনাও ক্রমাগত বিলুপ্ত হতে দেখা যাচ্ছে।
5 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,
3 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
4 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে
6 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা
1 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার
1 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
7 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
4 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন