editor

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াতকে ভোট দেওয়া হারাম: আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী

জামায়াতকে ভোট দেওয়া হারাম: আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী

4

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নির্বাচনী মাঠে নতুন করে উত্তাপ ছড়িয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘জিহাদ’-এর ঘোষণা দিয়ে এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরকে প্রকাশ্যে সমর্থনের পর তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে যেমন আলোচনার ঝড় উঠেছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও শুরু হয়েছে তীব্র বিতর্ক।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীরহাট বড় মাদ্রাসায় গতকাল বৃহস্পতিবার রাতে বুখারী শরীফ খতম উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে এসব মন্তব্য করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করেন এবং বলেন, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়াকে তিনি ধর্মীয় কর্তব্য হিসেবে দেখছেন। একই সঙ্গে তিনি মুসলমানদের উদ্দেশে আহ্বান জানান জামায়াতকে ভোট দেওয়া হারাম কোনোভাবেই জায়েজ নয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. সরোয়ার আলমগীর। তাকে সামনে রেখে বাবুনগরী তার অবস্থান আরও স্পষ্ট করেন, যা মুহূর্তেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

8

বক্তব্য প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়ার ঢল নামে। ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত সংবাদের মন্তব্য ঘরে শুরু হয় তর্ক-বিতর্ক। কিছু ব্যবহারকারী তার বক্তব্যকে সমর্থন জানালেও বেশির ভাগ মন্তব্যে এ ধরনের ভাষা ও রাজনৈতিক অবস্থানের বিরোধিতা করা হয়েছে। অনেকে এটিকে নির্বাচনী পরিবেশের জন্য উত্তেজনাকর বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ কেউ ধর্মীয় বক্তব্যকে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত করার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন।

2

স্থানীয় রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, হেফাজত আমিরের এই বক্তব্য চট্টগ্রাম-২ আসনের নির্বাচনী সমীকরণে নতুন হিসাব যোগ করেছে। বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং সামনে প্রচার-প্রচারণায় এর প্রভাব পড়তে পারে বলেও অনেকে মনে করছেন। এ বিষয়ে জামায়াতে ইসলামী কিংবা সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

7 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

1 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 5

সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

4 সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

4 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

5 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

3 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

2 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 4 বৃহস্পতিবার

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

2 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও

1
6