editor
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছে সিলেট মহানগর বিএনপি।
হলফনামায় ভুল তথ্য প্রদান ও ঋণের তথ্য আড়াল করার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলমের কাছে এই লিখিত অভিযোগ দায়ের করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, মাওলানা হাবিবুর রহমান তার দাখিলকৃত হলফনামায় নিজেকে কোনো কোম্পানির পরিচালক বা শেয়ারহোল্ডার নন বলে দাবি করেছেন। তবে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (RJSC)-এর নথি অনুযায়ী তিনি ‘ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড’-এর পরিচালক এবং ‘আল কারামাহ মেডিকেল সার্ভিসেস লিমিটেড’-এর একজন শেয়ারহোল্ডার। বিএনপি নেতাদের দাবি, হলফনামায় দেওয়া প্রার্থীর এই তথ্য সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।
অভিযোগপত্রে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়ে বলা হয়েছে, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ২৪ কোটি ১ লক্ষ ২৭ হাজার ৪৪৮ টাকা ঋণ গ্রহণ করেছে, যা বর্তমানে বকেয়া রয়েছে। প্রার্থী এই ঋণের দায়ভার ও সংশ্লিষ্টতার বিষয়টি স্বেচ্ছায় গোপন করেছেন, যা নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
অভিযোগ প্রদান শেষে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী সংবাদমাধ্যমকে বলেন, হলফনামায় মিথ্যা তথ্য প্রদান করা দণ্ডবিধি ১৮৬০-এর ১৮১ ও ১৯৩ ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ। এটি ভোটার ও নির্বাচন কমিশনকে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্ত করার চেষ্টা। আমরা রিটার্নিং অফিসারের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই মনোনয়নপত্র বাতিল এবং প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
রিটার্নিং অফিসার অভিযোগটি গ্রহণ করেছেন এবং নির্বাচনী বিধি মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই অভিযোগের বিষয়ে জামায়াত প্রার্থী বা দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
1 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা
7 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট
5 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 8
8 সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 7
8 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
2 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
1 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
5 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬