editor
প্রকাশিত: 2:47 PM, December 1, 2020
নিজস্ব প্রতিনিধি ::
সিলেট নগরীর চৌহাট্টা-জিন্দাবাজার-বন্দরবাজার সড়কটিকে শুধুমাত্র তারের জঞ্জালমুক্তই নয়, জনগুরুত্বপূর্ণ এই সড়ক নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছে সিলেট সিটি করপোরেশন। এই পরিকল্পনার অংশ হিসেবে এবার ওই সড়কের সৌন্দর্যবর্ধনে কারুকাজ করা ‘টেস্টিং গ্রিল’ বসাচ্ছে গ্রিল।
আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) দেখা যায়, চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে জিন্দাবাজারের দিকে সড়কের মধ্যখানের ডিভাইডারে দৃষ্টিনন্দন গ্রিল বসানোর কাজ চলছে। কারুকাজ করা ও কালো-সোনালি রঙ্গের এ গ্রিল আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে এ সড়কের আকর্ষণ- এমটাই মন্তব্য করছেন পথচরীরা।
এর আগে ব্যস্ততম এই রাস্তার মাঝখানে সড়ক বিভাজন (ডিভাইডার) বসিয়ে সেখানে বাগান করার পরিকল্পনা নিয়েছিলো সিসিক। তবে তার বদলে এবার বসানো হচ্ছে কারুকাজ করা গ্রিল।
এ বিষয়ে সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান মঙ্গলবার দুপুরে জানান, এটি পরীক্ষামূলকভাবে বসানো হচ্ছে। চৌহাট্টা থেকে বন্দরবাজার পর্যন্ত পুরো রাস্তায় বসানো হবে কি-না তা এখনই বলা যাচ্ছে না। কিছু জায়গা বসানোর পর পর্যবেক্ষণ করা হবে, এটি কতটা সৌন্দর্যবর্ধক। তার উপর নির্ভর করছে বাকিটা বসানোর কাজ।
তিনি জানানা, এই কারুকাজ করা গ্রিল বসানো ছাড়াও এ রাস্তার উভয়পাশের ফুটপাতে ফুলের টব বসিয়ে সৌন্দর্য্য বৃদ্ধি করতে চায় সিটি করপোরেশন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন