admin
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোগলটুলী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করার প্রতিবাদে সিলেট সরকারি কলেজ বিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর জেলরোড থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিরাবাজারে গিয়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা তানবীর আহমদ খানের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা শুভন শাহজাহান আবিদ ও ইসহাক আহমদ মান্নার যৌথ পরিচালনায় মিছিল পরবর্তী পথসভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলেজ ছাত্রদল নেতা সাইফুর রহমান সবুজ, কাজী মিজানুর রহমান তুহিন, ওয়াহিদ করিম অভি, শাওন আহমদ, ময়নুল ইসলাম, জাহেদ আহমদ, ফজলে রাব্বি রিমন, আহমেদ মুমিন, ফাহিম আহমদ, মিনহাজ উদ্দিন, মিজান উদ্দিন, এনাম আহমদ, আব্দুল্লাহ আল ইমরান, তানভীর আহমদ তপু, তোফায়েল আহমদ রাহাত, জাহাঙ্গীর আলম, আল আমিন, তুহিন আহমদ, সামসুজ্জামান লিমন, বাবু, রাসেল আহমদ, সবুজ খান, অমিত আহমদ, মোহন, আব্দুল জলিল সাবের, নোমান আহমদ, গুলজার আহমদ, আলা উদ্দিন, তায়েফ আহমদ, লিমন, সামি, আফসর, মো. আরিফ উদ্দিন প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম পরিবর্তনের সিদ্ধান্ত দুঃখজনক ও প্রতিহিংসামূলক। সরকার বিকৃতি ও প্রতিহিংসার রাজনীতির বশবর্তী হয়ে বিদ্যালয়ের নাম পরিবর্তন করছে। নাম পাল্টিয়ে জনগণের মন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না। স্কুলের নাম পরিবর্তনের প্রতিবাদে আজ সারাদেশের মানুষ ফুঁসে উঠেছে। নামফলক পরিবর্তন করে ইতিহাসের পাতা থেকে শহীদ জিয়ার নাম পরিবর্তন করা যাবে না। যেখানে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করা হবে সেখানেই জাতীয়তাবাদী ছাত্রদল তা প্রতিহত করবে।
2 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
1 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
2 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
2 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
2 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
8 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
3 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন)