editor
প্রকাশিত: 12:11 PM, September 23, 2020
মৌলভীবাজারের জুড়ীতে ৭০ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
জানা যায়, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে জুড়ী থানার এস আই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া চা বাগানে অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় চোলাই মদসহ আনন্দ ফুলমালি (৪৩) নামে একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফুলমালি শিলুয়া বাগান (৯নং লাইন) এলাকার বাসিন্দা বলরাম ফুলমালির পুত্র। একই সময়ে জুড়ী থানার পিএসআই সুপ্রিয় নন্দির নেতৃত্বে পুলিশের আরেকটি দল একই ইউনিয়নের এলাপুর চা বাগানে অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ টিক্কা রায় (৩৫) নামে একজনকে আটক করে। টিক্কা ওই এলাকার বাসিন্দা মৃত ইন্দ্র রায়ের পুত্র।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। আজ বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
1 সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত
4 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য
7 সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও জ্বালানিসহ ভাড়ায় গাড়ি সরবরাহের দরপত্র জমা
4 তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও খাদ্য
5 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনায়
5 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
6 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
2 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং