editor
প্রকাশিত: 6:51 AM, October 15, 2020
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সঙ্গে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
বুধবার রাত ৮টায় শহরের জেলা পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন, সাংবাদিকরা সমাজের দপর্ণ, লেখনীর মাধ্যমে সমাজের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরাই তাদের কাজ। আমার পক্ষ থেকে সাংবাদিকদের কাজের ক্ষেত্রে সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে। আমরা আশা করি সাংবাদিকরা সত্য, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করবেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের সদস্য লতিফুর রহমান রাজু, এমরানুল হক চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তারেক।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাসুক মিয়া, সহ সভাপতি লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আল আমিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসাইদ রাহাত, কার্যকরী সদস্য হাসান চৌধুরী কামরুল, রেজাউল করিম, রাজন মাহবুব, দিলাল আহমদ, জাহাঙ্গীর আলম, শাহ জুনায়েদ আহমেদ সৃজন, মনোয়ার চৌধুরী।
পরে জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের কাছে প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তারেক ক্লাবের সদস্যদের তালিকা তুলে দেন।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার। মোবাইল ফোনে সহজে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে
সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর