editor
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন আহমদ, আব্দুল মান্নান, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজিম লস্কর, আহমেদুর রহমান চৌধুরী মিলু, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী এক যুক্ত বিবৃতিতে আগামী ৮ই নভেম্বর জেলা বিএনপির আহবায়ক কর্তৃক জেলা বিএনপির নামে সভা ডাকার বিষ্ময় প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের ষড়যন্ত্রে এবং স্বেচ্ছাচারিতায় দল এখন ধ্বংসের মুখোমুখি।
ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তার এসব স্বেচ্ছাচারিতা, কমিটি গঠন সংক্রান্ত ষড়যন্ত্রের যাবতীয় তথ্য জানানো হয়েছে এবং বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিবেচনাধীন। সেখানে হঠাৎ করে সভা ডাকা দূরভীসন্ধিমূলক। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই উপজেলা আহবায়ক’বৃন্দকে এই সভায় ডেকে এনে তাদেরকে বিতর্কিত করার একটি অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয়। আমরা উপজেলা আহবায়কবৃন্দকে অনুরোধ করছি কেন্দ্রীয় কোন নির্দেশনা ছাড়া জেলা বিএনপির নাম সর্বস্ব এই আহবায়কের ডাকে সাড়া না দিতে। আমরা আশা করি অচিরেই কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে সিলেট জেলা বিএনপির এই অচল অবস্থা নিরসন হবে।
নেতৃবৃন্দ আরো বলেন যে আহবায়ক সম্প্রতি সিলেটের অত্যন্ত আলোচিত ইস্যু ধর্ষণ এবং রায়হান হত্যা’সহ কোন ইস্যুতেই দলকে কাজে লাগাতে পারেনি। সেই আহবায়ককে দিয়ে একটি সুষ্টু ও সুন্দর কাউন্সিল অনুষ্ঠান সম্পূর্ণ অসম্ভব।
বিবৃতিতে নেতৃবৃন্দ জেলা আহবায়কের এইসব বিভ্রান্তি মূলক কর্মকান্ডে বিভ্রান্ত না হওয়ার জন্য দলের সর্বস্তরের নেতা কর্মীর প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি
3 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
3 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
8 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
2 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
2 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
5 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের
6 রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪
8 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক