editor

প্রকাশিত: 10:36 AM, September 25, 2020

জৈন্তাপুরের আলোচিত সুনারা ও তার ছেলের বিরুদ্ধে এবার চাঁদাবাজির অভিযোগ!

জৈন্তাপুরের আলোচিত সুনারা ও তার ছেলের বিরুদ্ধে এবার চাঁদাবাজির অভিযোগ!

5

নিজস্ব প্রতিবেদক
সিলেটের জৈন্তাপুর উপজেলার আলোচিত আওয়ামীলীগ নেত্রী পরিচয়দানকারী সুনারা বেগম ও তার ছেলে আতিকুল ইসলাম সোহান (আহমেদ সোহান) এর বিরুদ্ধে একটি পরিবারকে হয়রানি মারধর ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। গত ২০ সেপ্টেম্বর সুনারা বেগম ও তার ছেলে আতিকুল ইসলাম সোহানকে অভিযুক্ত করে জৈন্তাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের বাসিন্ধা আব্দুল মালেকের ছেলে মো. সেলিম আহমদ।
অভিযোগ সূত্রে জানা গেছে, জৈন্তাপুরের আলোচিত আওয়ামীলীগ নেত্রী পরিচয়দানকারী চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাঠি চানপরী চড়া এলাকার বাসিন্ধা সুনারা বেগম এর সহিত সেলিম আহমদ এর শাশুড়ীর এক সময় ভালো সম্পর্ক ছিলো। সেই সময় সেলিমের সাথে তার স্ত্রী সাবিনা বেগমের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। সুনারা বেগমের খারাপ পরোচনায় সেলিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তার স্ত্রী। কিন্তু পরবর্তীতে সেলিম ও তার স্ত্রী এই পারিবারিক ঝগড়া সমাধান হয়। কিন্তু সুনারা তাদের এই সমাধানকে মেনে নিতে রাজি নয়। সুনারা সেলিমের স্ত্রীর পরিবারের কাছে বড় অংকের টাকা দাবি করেন এবং তাদেরকে বিভিন্ন দেখিয়ে তাদের কাছ থেকে ৪৪ হাজার টাকা আদায় করেন। পরে এই পরিবার সম্মানের ভয়ে সুনারাকে টাকা দিয়েও সুনার সাথে কোন ধরণের সম্পর্ক না রাখার চেষ্টা করেন। কিন্তু সুনারা এই পরিবারের উপর আরও ১ লাখ টাকা চাঁদা-দাবি করে আসছে। এমনকি সুনার ও তার ছেলে সেলিমের নিকট প্রতিনিয়ত টাকা দাবি করে আসছেন।
সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর সেলিমের বাড়িতে গিয়ে টাকা দাবি করেন। এসময় সেলিমের স্ত্রী সাবিনা তাদের এই চাঁদাবাজির প্রতিবাদ করলে তারা মা-ছেলে সাবিনাকে অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকেন। তাদের দাবিকৃত টাকা না দিলে সেলিম ও তার পরিবারকে যেকোন ধরণের মিথ্যা মামলায় ঢুকিয়ে তাদেরকে জেলের ভাত খাওয়াবেন। সুনারার এমন হুমকিতে নিরাপত্তাহীতায় ভোগছেন সেলিমের পরিবার।
স্থানীয় আরও অনেক ভুক্তভোগিরা জানান, সুনারার কোন কাজ কর্ম নেই। কিন্তু সে সবসময় আদালত পাড়ায় ঘোরাফেরা করে। এক মানুষকে দিয়ে অন্য মানুষের সাথে মিথ্যা মামলা ও মামলার দালালি করাই হচ্ছে তার মূল পেশা। এলাকার লোকজন তাকে মামলাবাজ সুনারা হিসাবে চিনেন।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য মুজিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কি বিচার করবো। সুনারা আমার সামনে এই পরিবারের কাছে টাকা দাবি করছে। আমাদের কোন বিচার সুনারা মানতে চায় না। সে গ্রাম্য বিচারের উর্দ্ধে।
অভিযোগকারী সেলিম আহমদ জানান, সে টাকা দাবির পাশাশি আমার স্ত্রীকে খারাপ প্ররোচনা দিয়ে আসছে। তার ছেলের জন্য আমার স্ত্রীর বিয়ে দিতে চায়। সে যেকোন সময় জোর করে আমার স্ত্রীকে উঠাইয়া নিয়ে যাবে এবং তার বখাটে ছেলে আতিকুল ইসলাম সোহান (আহমেদ সোহান) এর সহিত বিয়ে দিবে। সুনারা ও তার ছেলের এমন হুমকিতে আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীতায় ভোগছি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জৈন্তাপুর থানায় সুনারা ও তার ছেলের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগটি রোকর্ডভূক্ত হয়নি। তবে অভিযোগটি তন্তাধীন অবস্তায় আছে।
সুনারা বেগম ও তার ছেলে আতিকুল ইসলাম সোহান (আহমেদ সোহান) এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট আশু হস্থক্ষেপ কামনা করছেন ভুক্তভোগি সেলিম আহমদ।
এর আগে সুনারা ও তার ছেলের বিরুদ্ধে শাহপরান (রহঃ) থানাধীন পীরেরবাজার টিকরপাড়া এলাকায় দশম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানি ও ফেসবুকে ছবি পোষ্ট করে বাজে মন্তব্য করার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। শাহপরান (রহঃ) থানা সি.আর মামলা নং-১৭৩/ তারিখ ৩০-০৭-২০২০ ইং। কিন্তু মামলা করেও শান্তিতে নেই ওই ছাত্রীর পরিবারের সদস্যরা। সুনারা প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। যে কোন সময় এই পরিবারের বড় ধরণের ক্ষতি করতে পারেন।
জৈন্তাপুর উপজেলার আলোচিত আওয়ামীলীগ নেত্রী পরিচয়দানকারী সুনারা বেগম ও তার ছেলে আতিকুল ইসলাম সোহান (আহমেদ সোহান) এর যন্ত্রণায় অতিষ্ট এলাকার শান্তিকামী মানুষজন।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

1 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

2 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

7 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

5 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

1 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

2 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

1 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

1
2