editor

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

জৈন্তাপুর সীমান্তে চোরাচালানীদের প্রতি মন্ত্রী ইমরানের কঠোর বার্তা

জৈন্তাপুর সীমান্তে চোরাচালানীদের প্রতি মন্ত্রী ইমরানের কঠোর বার্তা

3

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার দেশের অসহায় ও গরীব মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। এই অবস্থায় সরকার দেশের গ্রামীন অবকাঠামোগত উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।

করোনা মোকাবেলায় মাস্ক পরিধান করে চলাফেরা করতে তিনি জনগনের প্রতি আহবান জানান। মন্ত্রী ইমরান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়েই এলাকায় এসেছি, উন্নয়নমূলক কাজ সঠিক ভাবে বাস্তবায়নের অগ্রগতি আরো এগিয়ে নিতে। জৈন্তাপুর উপজেলায় চলমান গ্রামীন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে আহবান জানান তিনি।

বুধবার জৈন্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি‘র বক্তব্যে এসব কথা বলেন।

1

জৈন্তাপুর সীমান্ত জুড়ে চোরাচালানের কঠোর সমালোচনা করে তিনি বলেন, আমার দেশের পণ্য কেন ভারতে পাঁচার করা হবে। আমরা আমাদের দেশের চাহিদা অনুযায়ী মটরশুটিসহ বিভিন্ন খাদ্য দ্রব্য বিদেশ থেকে আমদানী করে ভর্তকি দিয়ে বাজারজাত করছি দেশের মানুষের কল্যাণের জন্য। মটরশুটিসহ বাংলাদেশী পণ্য পাচাররোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহবান জানান। চোরাচালান রোধে পুলিশসহ সীমান্তে নিয়োজিত বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বশির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. লিয়াকত আলী, কানাইঘাট সার্কেলের সিনিয়র এ.এসপি আব্দুল করিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমিনুল হক সরকার।

8

এসময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মহসীন আলী, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের (ভারপ্রাপ্ত) কমান্ডার হাজী আনোয়ার হোসেন, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক, উপজেলা আওয়মীলীগের সহ-সভাপতি নিপেন্দ্র কুমার দে, এটিএম বদরুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমান, চিকনাগুল ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশদি, উপজেলা প্রকৌশলী রমেন্দ্র হোম চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সালাউদ্দিন, নিজপাট ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো: ইয়াহিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, চিকনাগুল ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরী,সাধারণ সম্পাদক রহমত আলী, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল হোসেন,যুবলীগ নেতা মাসুদ আহমদ প্রমূখ।

2

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ ও উপজেলা যুগ্ম-আহবায়ক মো. কুতুব উদ্দিন।

3

মন্ত্রী ইমরান এলজিইডি, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আওতায় উপজেলার রাস্তা-ব্রিজ, বসতঘরসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

5 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি ও ৫০ হাজার ডলার আত্মসাৎ: অভিযুক্ত সিলেটের সোহাগ

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি ও ৫০ হাজার ডলার আত্মসাৎ: অভিযুক্ত সিলেটের সোহাগ

8 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

4 ​বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

3 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

7 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪

সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

4 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা

দক্ষিণ সুরমা ইউএনও-কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

দক্ষিণ সুরমা ইউএনও-কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

6 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন

1
6