editor
প্রকাশিত: 4:07 PM, September 18, 2020
জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের কানাইঘাট উপজেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টায় সিলেট শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়েছে। জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সমপাদক গিয়াস আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি এটিএম বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও গোয়াাইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন, সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট মামুন রশিদ, কানাইঘাট সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ফরিদুল হক (ভুঁইয়াা) সহ সংগঠনের নেতৃবন্দ।
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের কানাইঘাট শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটিকে সংগঠনের বিধি মোতাবেক আগামী ৯০ দিনের মধ্যে কানাইঘাটের ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার পুর্নাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত গৃহীত হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন, আহ্বায়ক বিশিষ্ট সাহিত্যিক, লেখক ও গবেষক ব্যাংকার মুস্তাক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার মো: জাকারিয়া, দয়ামীর ডিগ্রি কলেজের প্রভাষক আফসার উদ্দিন আহমদ চৌধুরী।
সদস্যরা হলেন, ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, এডভোকেট মামুন রশিদ এপিপি, গিয়াস আহমদ, হুমায়ুন কবীর, মাসুক আহমদ রুমেল, জহিরুল ইসলাম তুহেল, হুমায়ুন আজাদ, আবদুল মালিক রিপন, সোহেল আহমদ চৌধুরী, কয়ছর আহমদ, জাফর ইকবাল, হুমায়ুন আজাদ, মামুন রশিদ, খাজা আজির উদ্দিন, ফজলুল বাছিত বেলাল, মুহিত রহমান, জাহেদুল ইসলাম রুবেল, কামরুল।
নির্বাচিত নেতৃবন্দ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বৃহত্তর জৈন্তিয়ার বিভিন্ন দাবী-দাওয়া বাস্তবায়নে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে সব ধরনের সহযোগিতা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
7 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
1 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং গোয়াইনঘাট
5 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে
3 আব্দুর রহমান: 8 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের
1 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
1 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক
6 দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ