editor

প্রকাশিত: 10:29 AM, September 24, 2020

জ্যাক মাকে সরিয়ে শীর্ষ ধনী শানশান

জ্যাক মাকে সরিয়ে শীর্ষ ধনী শানশান

ই- কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপের চেয়ারম্যান জ্যাক মাকে সরিয়ে এবার চীনের শীর্ষ ধনী হলেন ঝং শানশান। বোতলজাত পানি বিক্রি করেই ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্সে চীনের ধনীর তালিকায় শীর্ষস্থানে চলে এসেছেন তিনি। তাঁর সম্পদের পরিমাণ ৫ হাজার ৮৭০ কোটি ডলার। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঝং শানশান ১৯৯৬ সালে ঝেজিয়াং প্রদেশে প্রতিষ্ঠা করেন তাঁর পানি বিক্রির কোম্পানি নংফু স্প্রিং। সম্প্রতি তাঁর কোম্পানির শেয়ারের দর বাড়ায় এবং যে ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানির অংশীদার তিনি সেই অংশের দর বেড়ে যাওয়ায় তাঁর ভাগ্য পরিবর্তন হয়েছে।

ঝং পরিচিত বেশি লোন উলফ নামে। বর্তমানে এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী তিনি। তার আগে আছেন ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানি। এ ছাড়া বিশ্ব-৫০০ ধনীর তালিকায় জংয়ের অবস্থান ১৭ তে।

সাধারণত চীনের শীর্ষ ধনীদের বেশির ভাগই প্রযুক্তি খাত থেকে উঠে আসেন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য উত্তেজনার কারণে এবং হুয়াওয়ের ওপর যুক্তরাষ্ট্রের খড়্গের কারণে চীনা কোম্পানিগুলো বেশ বিপাকে পড়েছে। টিকটক, উইচ্যাটের মতো কোম্পানিগুলোর বাজার দর বেশ কমেছে। সেই জায়গায় উঠে আসছে চীনের খাদ্য খাতের কোম্পানিগুলো। ঝংই তার বড় উদাহরণ।

এপ্রিলে ঝংয়ের বেইজিং ওয়ান্টাই বায়োলজিকাল ফার্মাসি এন্টারপ্রাইজ চীনা শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। কেবল আগস্টে ফার্মে তার নিয়ন্ত্রণকারী অংশটির সম্পদ ২ হাজার কোটি ডলার বেড়েছে। অন্যদিকে এই মাসের শুরুতে হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পর প্রথম দিনই নংফু স্প্রিংয়ের শেয়ারের দর ৫৪ শতাংশ বেড়েছে। দেশের ছোট বড় সব ধরনের স্টোরেই মেলে নংফু স্প্রিংয়ের পানি। কোম্পানিটি চা, স্বাদযুক্ত ভিটামিন পানীয় এবং জুসও বিক্রি করে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জে ‘ ডায়বেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস

আবৃত্তিকথন’র প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

আবৃত্তিকথন’র প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

আবৃত্তি শুধু প্রয়োগ শিল্প নয়, নিত্যজীবন মানোন্নয়নের সহজ বিধানও। রূপ-রস-গন্ধ-স্পর্শকে শব্দের মাধ্যমে বোধের কাছে নিয়ে যাওয়া এবং সেই অখণ্ড বোধকে

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে: নজরুল ইসলাম

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে: নজরুল ইসলাম

সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।

সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: বাণিজ্যমন্ত্রী

সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: বাণিজ্যমন্ত্রী

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা বুধবার

গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা বুধবার

পারিবারিক রীতি ও ঐতিহ্য এবং শাক্তাচার বিধানানুসারে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আগামী বুধবার (১৮ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার

সিলেটে সবজির দাম কমেছে, চড়া মুরগির বাজার

সিলেটে সবজির দাম কমেছে, চড়া মুরগির বাজার

সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেট নগরীর বাজারগুলোতে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা

লালদীঘিরপাড় হকার্স মার্কেট ফাঁকা, নগরীর ফুটপাত দখল

লালদীঘিরপাড় হকার্স মার্কেট ফাঁকা, নগরীর ফুটপাত দখল

সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার কিংবা চৌহাট্টাÑযে কোনো ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাওয়ার উপায় নেই। ব্যস্ত সড়কে পা রাখলেই সাধারণ

স্বপ্নের দেওয়ান বাজার ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা তোফায়েল আহমদ সোহেল

স্বপ্নের দেওয়ান বাজার ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা তোফায়েল আহমদ সোহেল

সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩ নম্বর দেওয়ান বাজার ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন