editor

প্রকাশিত: 8:55 AM, October 4, 2020

টিকিটের টোকেনের জন্য সৌদিপ্রবাসীদের বিক্ষোভ, ভিড়

টিকিটের টোকেনের জন্য সৌদিপ্রবাসীদের বিক্ষোভ, ভিড়

ভিসার মেয়াদের ভিত্তিতে টোকেন দেওয়ার দাবিতে আজ আবার সড়ক অবরোধ করেছে সৌদিপ্রবাসী টিকিট প্রত্যাশীরা। এ দাবিতে আজ রোববার সকাল ১০টার দিকে হোটেল সোনারগাঁ সংলগ্ন সড়কে নেমে আসে তারা। পরে অবশ্য সেখান থেকে উঠে যায়। তবে শত শত টিকিট প্রত্যাশী সোনারগাঁ হোটেলের ফটক ভেঙে ঢুকে পড়েছে এখানে থাকা সৌদি এয়ারলাইনসের কার্যালয়ের সামনে। বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিপুল মানুষের  ভিড় ছিল এখানে।

কয়েক দিন বন্ধ থাকার পর আজ আবার সৌদি আরবে যাওয়ার উড়োজাহাজের টিকিট বিক্রি জন্য টোকেন দেওয়া শুরু করেছেন সৌদি এয়ারলাইনস। এ জন্য ভোর থেকেই সোনারগাঁর সামনে প্রতিষ্ঠানটির কার্যালয়ে ভিড় ছিল। বেলা ১০টার দিকে প্রবাসীরা ভিসার মেয়াদের ভিত্তিতে টোকেন দেওয়ার দাবি জানাতে থাকেন। একপর্যায়ে এখানে হট্টগোল শুরু হয়। পরে পরিস্থিতি শান্ত হলেও শত শত মানুষ ভিড় করে আছে কার্যালয়ের সামনে।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল ফারুক প্রথম আলোকে বলেন, হোটেল সোনারগাঁর সামনে প্রচুর ভিড়। আমরা পরিস্থিতি সামাল দিয়ে রেখেছি।

সূত্র জানায়, সৌদি আরব  থেকে লকডাউনের আগে যারা সাউদিয়ার রিটার্ন টিকিট নিয়ে দেশে ফিরেছিলেন শুধুমাত্র তাদেরই টোকেন দেওয়া হবে। টোকেন অনুযায়ী নির্ধারিত তারিখে তারা টিকিট কিনতে পারবে।

গত ২৪ সেপ্টেম্বর থেকে টোকেনের মাধ্যমে টিকিট দেওয়া শুরু করে সৌদি এয়ারলাইনস। সর্বশেষ ১ অক্টোবর ৩০০১ থেকে ৩৩০০ টোকেনধারীদের টিকিট দেয় এ বিমান সংস্থাটি। গত শুক্রবার থেকে তারা কোনো টোকেন ইস্যু করেনি।

ছুটিতে দেশে এসে আটকা পড়েন প্রায় ৮০ হাজার প্রবাসী কর্মী। সাত মাস পর কাজে ফিরে যাওয়ার সুযোগ এলেও ফ্লাইটের অভাবে তৈরি হয় অনিশ্চয়তা। বাধ্য হয়ে গত সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে রাস্তায় নেমে বিক্ষোভ করেন প্রবাসীরা। টানা তিন দিনের বিক্ষোভের পর ২৩ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের শ্রমিকদের ইকামা (সৌদি আরবে কাজের অনুমতি) আরও ২৪ দিন বৈধ থাকবে এবং প্রয়োজনে আরও বাড়ানো হবে। তিনি বলেন, যে সকল বাংলাদেশি তাদের কর্মস্থল সৌদি আরবে ফিরে যেতে চান তাদের ভিসার মেয়াদ বাড়িয়ে দিতে সম্মত হয়েছে সৌদি সরকার।

এর পরদিন থেকেই সৌদি এয়ারলাইনসের টিকিট দেওয়া শুরু হয়।
আজ সৌদি এয়ারলাইনসের পাশাপাশি বাংলাদেশ বিমানের মতিঝিল কার্যালয় থেকে টিকিট দেওয়া শুরু হয়েছে। ২৯ এ ৩০ মার্চের রিটার্ন টিকিটের যাত্রীদের এ টিকিট দেওয়া হচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির অভিনন্দন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির অভিনন্দন

নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম

১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন

১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের ২৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর)

অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ