editor
প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০
টি-টোয়েন্টি ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে অভিনব প্রস্তাব দিলেন শেন ওয়ার্ন। কিংবদন্তি লেগস্পিনার মনে করেন, পাঁচ জন বোলারকে চার ওভার বল করতে না দিয়ে চার জন বোলারকে যদি পাঁচ ওভার বল করতে দেওয়া হয়, তা হলে খেলার আকর্ষণ আরও বাড়বে। ব্যাট আর বলের মধ্যে লড়াইটা আরও জমবে।
রবিবার ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় ওয়ার্ন বলেন, ‘চার বোলারকে দিয়ে পাঁচ ওভার করে বল করালে কেমন হয়? আমার মনে হয় তাতে ব্যাট আর বলের মধ্যে লড়াইটা আরও জমে যাবে।’
কেন তিনি পাঁচ ওভার বল করানোর কথা বলছেন, তাও জানিয়েছেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগস্পিনারের কথায়, ‘টি-টোয়েন্টি ক্রিকেট এমনিতেই ব্যাটসম্যানদের দিকে ভীষণ ঝুঁকে থাকে। সেখানে পাঁচ ওভার করে বল করার সুযোগ থাকলে দলের সেরা বোলাররা বেশি বল করতে পারবে।’
দ্বিতীয় টি-টোয়েন্টির শুরুতে ইংল্যান্ডের পেস জুটি জোফ্রা আর্চার আর মার্ক উডের বোলিংয়ের সামনে চাপে পড়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। দু’জনেই ঘণ্টায় ৯০ মাইলের বেশি গতিতে বল করছিলেন। এই দুই ফাস্ট বোলারের উদাহরণ দিয়ে ওয়ার্ন বলেন, ‘যখন কোনও দলে এ রকম গতিসম্পন্ন দু’জন ফাস্ট বোলার থাকে, তখন স্বাভাবিক ভাবেই দল চাইবে শুরুতে তাদের আরও একটা করে ওভার বল দিতে।’
ওয়ার্নের মন্তব্য, ‘এক জন বোলারের সর্বোচ্চ কোটা পাঁচ ওভার হওয়া উচিত। সেরা বোলাররা বল করলে ম্যাচটা আরও আকর্ষণীয় হবে।’
5 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
4 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
6 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
7 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
3 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
8 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার