editor
প্রকাশিত: 11:24 PM, November 26, 2020
অনলাইন ডেস্ক
বাংলাদেশে গত ১২ মাসে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণকারীদের ২৪ শতাংশকেই ঘুষ দিতে হয়েছে। দুর্নীতিরোধে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ভারতে ৩৯ শতাংশ মানুষকে সরকারি সেবা নিতে ঘুষ দিতে হয়েছে, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। ঘুষ লেনদেনের তালিকায় এশিয়ায় সবচেয়ে নিচে রয়েছে জাপান ও মালদ্বীপ। এ দুই দেশেই মাত্র দুই শতাংশ মানুষ ঘুষ দিয়েছে।
গ্লোবাল করাপশান ব্যারোমিটার (জিসিবি) নামে টিআই এসব তথ্য তুলে ধরেছে। এশিয়ার ১৭টি দেশের ২০ হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে সংস্থাটি। এশিয়ার দুর্নীতি ও ঘুষ নিয়ে মূলত এই প্রতিবেদন। এই ১৭টি দেশের প্রতি চারজনে তিনজন মনে করে দুর্নীতি তাদের দেশে প্রধান সমস্যা। দেশগুলো হলো ইন্দোনেশিয়া, তাইওয়ান, মালদ্বীপ, ভারত, থাইল্যান্ড, ফিলিপাইন, জাপান, নেপাল, মালয়েশিয়া, বাংলাদেশ, মঙ্গোলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম ও শ্রীলঙ্কা। টিআই এর গবেষণা প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ৭২ শতাংশ মানুষ মনে করে সরকারের দুর্নীতিই দেশের প্রধান সমস্যা। আর ইন্দোনেশিয়ার ৯২ শতাংশ মানুষ মনে করে দুর্নীতি তাদের দেশে প্রধান সমস্যা। এশিয়ার এই ১৭টি দেশে ভোট কেনাবেচাও সাধারণ বিষয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। গত পাঁচ বছরে এসব দেশে প্রতি সাতজনে একজনকে ভোট কেনার জন্য অর্থের প্রস্তাব দেওয়া হয়। দেশগুলোর ৩৮ শতাংশ মানুষ মনে করে দুর্নীতি তাদের দেশ বাড়ছে এবং ২৮ শতাংশ মানুষ মনে করে দুর্নীতি অপরিবর্তিত রয়েছে।
গত বছরের জুন থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১৭টি দেশের ২০ হাজার মানুষের ওপর সমীক্ষা চালায় টিআই। সমীক্ষায় অংশগ্রহণকারীদের গত ১২ মাসে দুর্নীতি নিয়ে তাদের অভিজ্ঞতার কথা জানতে চাওয়া হয়। মূলত পুলিশ, আদালত, সরকারি হাসপাতাল, পরিচয়পত্র সংগ্রহ ও অন্যান্য সেবা নিয়ে সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হয়।
সিলেটের গোলাপগঞ্জে ‘ ডায়বেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও ফ্রি ডায়াবেটিস
আবৃত্তি শুধু প্রয়োগ শিল্প নয়, নিত্যজীবন মানোন্নয়নের সহজ বিধানও। রূপ-রস-গন্ধ-স্পর্শকে শব্দের মাধ্যমে বোধের কাছে নিয়ে যাওয়া এবং সেই অখণ্ড বোধকে
সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
পারিবারিক রীতি ও ঐতিহ্য এবং শাক্তাচার বিধানানুসারে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আগামী বুধবার (১৮ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার
সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেট নগরীর বাজারগুলোতে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা
সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার কিংবা চৌহাট্টাÑযে কোনো ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাওয়ার উপায় নেই। ব্যস্ত সড়কে পা রাখলেই সাধারণ
সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩ নম্বর দেওয়ান বাজার ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন