editor

প্রকাশিত: 1:14 PM, November 12, 2020

ট্রাফিক পুলিশের অভিযান, ১০৩টি গাড়ি ডাম্পিং

ট্রাফিক পুলিশের অভিযান, ১০৩টি গাড়ি ডাম্পিং

নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরী এলাকায় সড়কে শৃঙ্খলা ফেরানোর ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ নগরীতে আটটি চেকপোস্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার সিলেট নগরীর তেমুখী বাইপাস, কোম্পানিগঞ্জ বাইপাস, সুরমা বাইপাস, শ্রীরামপুর বাইপাস, প্যারাইরচক বাইপাস, অতিরবাড়ি (মহাসড়ক) বাইপাস, মেন্দিবাগ ও চৌহাট্টা পয়েন্টে আটটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। এদিকে অভিযানে সর্বমোট ১০৩টি গাড়ি ডাম্পিং করে পুলিশ লাইন্স প্রেরণ করা হয়। এছাড়াও ত্রিপল রাইডার ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে ৬৭টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
এসময় রেজিস্ট্রেশন বিহীন যানবাহন আটক, মোটরসাইকেলে তিনজন আরোহী ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। সড়ক পরিবহন আইন ২০১৮ এর বাস্তবায়নের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের নির্দেশে সিলেট মহানগরীর ছয়টি প্রবেশমূখে ছয়টি চেকপোস্টসহ মোট আটটি চেকপোস্ট পরিচালনার মাধ্যমে নিষিদ্ধ যানবাহন, রেজিস্ট্রেশন বিহীন যানবাহন, ফিটনেস বিহীন যানবাহন, মোটরসাইকেলে ত্রিপল রাইডার, হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিয়মিত ডিউটির পাশাপাশি চেকপোস্টের মাধ্যমে রেজিস্ট্রেশন বিহীন যানবাহন, নিষিদ্ধ ঘোষিত যানবাহন, হেলমেট বিহীন মোটরসাইকেল চালক ও মোটরসাইকেলে তিনজন আরোহীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। নগরবাসীকে সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য মাইকিংয়ের মাধ্যমে সচেতন করা হচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মুক্তাক্ষর ছাতক শাখার উদ্যোগে  বিজয়া সম্মিলনীতে গুণীজন সম্মাননা

মুক্তাক্ষর ছাতক শাখার উদ্যোগে বিজয়া সম্মিলনীতে গুণীজন সম্মাননা

শারদীয় পূজার রেশকে সাথে নিয়ে মুক্তাক্ষর ছাতক শাখা আয়োজন করে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় ছাতক মন্ডলীভোগ

সম্মেলনের মাধ্যমে ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন; সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মুহিন, সাংগঠনিক আলমগীর

সম্মেলনের মাধ্যমে ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন; সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মুহিন, সাংগঠনিক আলমগীর

সিলেট মহানগর বিএনপির অন্তর্গত ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল ও সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ৩৫নং ওয়ার্ডের জাহানপুর

শহীদ জিয়ার জীবনাদর্শে উজ্জীবিত হয়ে জিয়া মঞ্চের প্রতিটি নেতাকর্মীকে  দেশে কল্যাণ  কাজে ঐক্যবদ্ধ হতে হবে:  সাহেদ আহমদ

শহীদ জিয়ার জীবনাদর্শে উজ্জীবিত হয়ে জিয়া মঞ্চের প্রতিটি নেতাকর্মীকে দেশে কল্যাণ কাজে ঐক্যবদ্ধ হতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% বাতিলের দাবি, ১৩ দফা বাস্তবায়নে প্রতিবাদ সভা

শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% বাতিলের দাবি, ১৩ দফা বাস্তবায়নে প্রতিবাদ সভা

অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ও ৩৫% অর্থ ভাগ-বাটোয়ারা প্রথা বিলোপ, স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা অংশুমান ভট্টাচার্য্য রাকুকে জড়িয়ে মনগড়া, কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা অংশুমান ভট্টাচার্য্য রাকুকে জড়িয়ে মনগড়া, কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

সম্প্রতি একটি মহল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য রাকুর ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টায় সম্পূর্ণ