editor
প্রকাশিত: 7:25 PM, December 9, 2020
অনলাইন ডেস্ক
নিজেদের অ্যাপস স্টোর থেকে ১০৫টি অ্যাপ সরিয়ে নিয়েছে চীন। পর্নোগ্রাফি, যৌনবৃত্তি, জুয়া ও সহিংসতার মতো অপরাধের ঘটনা কমাতে এক প্রচার কর্মসূচির অংশ হিসেবে এটি করা হয়েছে।
নিষিদ্ধের তালিকায় পড়া এসব অ্যাপের বেশির ভাগই চীনের নিজস্ব। এর বাইরে তারা যুক্তরাষ্ট্রের ভ্রমণবিষয়ক ট্রিপ অ্যাডভাইজার অ্যাপটি বন্ধ করে দিয়েছে
চীনের সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে, সব কটি অ্যাপ সাইবার আইনের তিনটির মধ্যে অন্তত একটি লঙ্ঘন করেছে। এর বেশি কিছু তারা জানায়নি।
চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ওপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার পরিকল্পনার বিরুদ্ধে যখন দেশটির (যুক্তরাষ্ট্র) একটি আদালত রায় দিল, এরপরই চীন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ কার্ল নিকোলস রায়ে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের কর্তৃত্বের এখতিয়ারের বাইরে গিয়ে নিরাপত্তার কারণ দেখিয়ে টিকটক বন্ধ করতে চেয়েছেন। নিকোলস দ্বিতীয় বিচারক, যিনি এই অ্যাপের পক্ষে বলেছেন।
চীন সর্বশেষ যে অ্যাপগুলো বন্ধ করেছে, সেগুলোতে ‘আপত্তিকর কনটেন্ট’ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সাইবার স্পেস নিয়ে উত্তেজনা অনেকটাই কমে এসেছে। গ্রীষ্মে ট্রাম্প যখন টিকটক বন্ধের ঘোষণা দেন, তখন চীন কর্তৃপক্ষ এটিকে যুক্তরাষ্ট্রের হুমকির কৌশল বলে অভিযোগ করেছিল। পাশাপাশি চীনের কোম্পানিগুলোর নিরাপত্তার স্বার্থে ‘প্রয়োজনীয় উইন্টারনেটের ওপর সব সময় কঠোর নিয়ন্ত্রণ রাখে চীনের কর্তৃপক্ষ। গুগল, ফেসবুক ও টুইটারের মতো মার্কিন সাইটগুলোও দেশটিতে বন্ধ আছে।
S/H-(Sultana-3)
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়