editor
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ফরিদুপুর গ্রামের পশিরুল ইসলাম (২৮) নামের এক যুবককে হত্যা মামলায় ১ জনকে মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ বি এম তারিকুল কবীর এ রায় প্রদান করেন। এছাড়াও ওই মামলার অপর আসামি শাপলা বেগমকে বেকসুর খালাস প্রদান করা হয়। মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর আসামি মাজেদুল হক পলাতক রয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন সদর উপজেলার রুহিয়া ফরিদপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে নুরুল হক (৫৫)। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন নুরুল হকের স্ত্রী মাজেদা বেগম (৪৫) ও তার মেয়ে নারগিস বেগম (২২) ও ছেলে মাজেদুল হক (২৪)। তাদেরকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ডদেশ প্রদান করা হয়। তবে মাজেদুল হক পলাতক রয়েছেন। এ মামলায় হত্যায় জড়িত থাকার অভিযোগ প্রমানিত না হওয়ায় নুরুল হকের অপর কন্যা শাপলা বেগমকে (১৫) খালাস প্রদান করা হয়।
মামলার বিবরণে জানা যায়, হত্যার তারিখ হতে ৪ বছর পূর্বে নুরুল ইসলামের মেয়ে নারগিস বেগমের সাথে পার্শ্ববর্তী দক্ষিণ ফরিদপুর গ্রামের লোদা মোহাম্মদের ছেলে পশিরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহ লেগেই থাকে। পরে নুরুল হক তার মেয়েকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে পশিরুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পশিরুল ৬ মাস কারাভোগ করেন। পরে ২০১১ সালের ১২ আগস্ট নারগিস কৌশলে পশিরুলকে বাপের বাড়িতে ডেকে নিয়ে প্রথমে বেধড়ক মারপিট, পরে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় পশিরুলের পিতা বাদি হয়ে ৬ জনকে আসামি করে সদর থানায় এ মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড. আব্দুল হামিদ ও আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড. জয়নাল আবেদীন ও এ্যাড. জাকির হোসেন।
6 সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন নাট্যমঞ্চ সিলেট গৌরবের পয়ত্রিশ বছর অতিক্রম করে ছত্রিশে যাত্রা করলো ৭ ডিসেম্বর রবিবার। এ উপলক্ষে
6 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া
4 বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের গভর্নিংবডির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি জাতির উন্নতি নির্ভর
3 বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন ও অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও
3 বেকার তরুণ ও যুবপ্রজন্মকে দ্ক্ষ জনশক্তিকে রূপান্তর করা সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের একটি অন্যতম স্বপ্ন।
3 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া মহফিল ও শিরণী বিতরণ
8 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া
5 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া