editor
প্রকাশিত: 4:29 PM, July 4, 2026
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জনপ্রিয় হোমিও চিকিৎসক, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা ডা. পবন চন্দ্র দেবনাথের ৩৫তম মৃত্যুবার্ষিকী ৫ জুলাই রবিবার।
প্রতিবছরের ন্যায় এবারও মৃত্যু বার্ষিকীর দিন স্বরণ করে তাঁর নিজবাড়িতে (বনগাঁও-২) পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ডা. পবন চন্দ্র দেবনাথ ছিলেন বহুমাত্রিক চিন্তা-চেতনার পুরোধা পুরুষ। কুলাউড়ার প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠেও ডা. পবন চন্দ্র দেবনাথ নিজের বিপ্লবী চিন্তা, আপোসহীন মনোভাব ও সাংগঠনিক দক্ষতা দিয়ে খ্যাতি অর্জন করেন সর্বত্র।
চীনের কৃষি ও সাংস্কৃতিক বিপ্লবের তাৎপর্য আজন্ম ধারণ করা ডা. পবন চন্দ্র দেবনাথ ১৯৯১ সালের ৫ জুলাই ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে মাত্র ৫৬ বছর বয়সে পরলোকগমন করেন।
পিতার মৃত্যু বার্ষিকীতে সাংবাদিক সঞ্জয় দেবনাথ গণমাধ্যম সহকর্মীদের বলেন, যার পিতা নেই পিতার অনুপস্থিতি কত বেদনা ও কষ্টদায়ক সেটিই সব সময় অনুভব করছি। পথচলায় মানুষের কাছ থেকে বাবার স্বুনাম শুনতে পাই তখন সন্তান হিসেবে হৃদয়ে অনুপ্রেরণা যােগায়। সবাই আমার পিতাকে প্রার্থনায় রাখবেন প্রত্যাশা এতটুকুই।
ডা. পবন চন্দ্র দেবনাথ দৈনিক যুগভেরী পত্রিকার স্টাফ রিপোর্টার ও সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক, কবি ও শিক্ষক সঞ্জয় দেবনাথের পিতা।
8 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
2 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
8 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
2 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়
8 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
7 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
8 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
1 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। 1 বিদ্যালয় প্রাঙ্গণে থাকা