editor

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০

ডিএসসিসির অভিযানে খিলগাঁওয়ে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিএসসিসির অভিযানে খিলগাঁওয়ে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

7

অনলাইন ডেস্ক

8

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আজ সোমবার রাজধানীর খিলগাঁও, ঝিলপাড়া, ঈমানবাগ জামে মসজিদ এলাকায় অবৈধ স্থাপনা বিরুদ্ধে এবং ধানমন্ডি ও ডেমরায় মশার প্রজননস্থল চিহ্নিতকরণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ রাজধানীর খিলগাঁও, ঝিলপাড়া, ঈমানবাগ জামে মসজিদ এলাকায় অবৈধ স্থাপনা বিরুদ্ধে উচ্ছেদের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন। এ সময় ফুটপাত ও রাস্তা দখল করে অবৈধভাবে নির্মিত অর্ধ শতাধিক অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় দু’জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের ও পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরে আটক মালামাল স্পট নিলামের মাধ্যমে নগদ এক লাখ এক হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেওয়া হয়।

2

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বলেন, অবৈধভাবে দখলকৃত সিটি কর্পোরেশনের জায়গা পুনরুদ্ধার করার লক্ষ্যে ডিএসসিসির মেয়র মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমাদের অভিযান চলমান রয়েছে। খিলগাঁওয়ে আগামীকালও আমাদের অভিযান পরিচালিত হবে।

এদিকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ নগরীর ১৫ নম্বর ও ৬৬ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাজী ফয়সালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অঞ্চল-১ এর ১৫ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ৩৩টি স্থাপনা পরিদর্শন করে ১টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ১টি মামলা দায়ের ও নগদ ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

একই সাথে ডিএসএসসি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত আজ অঞ্চল-৮ এর ৬৬ নম্বর ওয়ার্ডের বামৈল বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ৩৭টি স্থাপনা পরিদর্শন করে তিনটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় তিনটি মামলা দায়ের ও নগদ তিন হাজার টাকা জরিমানা আদায় করেন।

3

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাজী ফয়সাল দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ নং ধারা অনুযায়ী ও ফেরদৌস ওয়াহিদ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ এর ৯২ ধারার ৭ উপধারা অনুযায়ী উক্ত জরিমানা আদায় করেন।

সব মিলিয়ে তিন ভ্রাম্যমাণ আদালত ৬ মামলা দায়ের, নগদ ১৫ হাজার টাকা জরিমানা আদায় ও অভিযানে আটক মালামাল স্পট নিলামে এক লক্ষ এক হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএসসিসি।

2

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

6 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

8 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন

আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

1 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির: বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির: বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা

2 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী

সিলেট উইমেন চেম্বার: আওয়ামী দোসর লুবানা ইয়াসমিন শম্পার ‘একচ্ছত্র দাপট’

সিলেট উইমেন চেম্বার: আওয়ামী দোসর লুবানা ইয়াসমিন শম্পার ‘একচ্ছত্র দাপট’

2 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

1 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও

নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই ঘটনায় সুনামগঞ্জ সমিতির মানববন্ধন

নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই ঘটনায় সুনামগঞ্জ সমিতির মানববন্ধন

2 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ

6 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ

1
2