editor
প্রকাশিত: 2:28 PM, June 6, 2026
দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক র্যালি করেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল।
শনিবার (৬ জুন) সকালে নগরীর মিরবক্সটুলাস্থ কলেজের সামন থেকে র্যালিটি বের করা হয়।
র্যালিতে ডেঙ্গু ছড়ানোর মাধ্যম এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করা, বাসাবাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ঘুমানোর সময় মশারি ব্যবহারের গুরুত্ব সম্বলিত বিভিন্ন সচেতনতামূলক প্লেকার্ড প্রদর্শন করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শাহানা ফেরদৌস চৌধুরী, হাসপাতাল মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সিদ্ধার্থ পাল, প্রফেসর মোহাইমিন সোহেল, ডা. মুর্শেদ আফরোজ লুবনা, ডেপুটি ডিরেক্টর ডা. তাফহিম আহমেদ রিফাত সহ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীদের যৌথ অংশগ্রহণে এই সচেতনতামূলক কর্মসূচিটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।
র্যালিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল চিকিৎসার ওপর নির্ভর করলেই চলবে না, বরং সচেতনতা ও প্রতিরোধই এর প্রধান প্রতিষেধক। আমাদের অসচেতনতার কারণে যেন কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ আগামী দিনগুলোতেও জনস্বার্থে এই ধরনের মাঠপর্যায়ের সচেতনতামূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
2 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
6 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা প্রায়
4 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
4 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
7 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
8 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক
2 স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে
4 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয় পণ্যের চোরাচালান কোনোভাবেই থামানো যাচ্ছে না। প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও