editor

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১

তরুণদের জন্য শবেমেরাজের শিক্ষা

তরুণদের জন্য শবেমেরাজের শিক্ষা

7

অনলাইন ডেস্ক

5

আকাশের দরজা খুলুন।‘কে বলছেন?’
‘আমি জিবরাইল বলছি। সঙ্গে মুহাম্মদ বিন আবদুল্লাহও আছেন।’‘আপনার সঙ্গে যিনি এসেছেন তাঁর প্রবেশের অনুমতি আছে?’‘জি। তিনি বিশ্বরাজাধিরাজের রাজকীয় মেহমান।’সঙ্গে সঙ্গে আকাশের দরজা খুলে গেল। বলছিলাম, মেরাজ রাতের কথা। জিবরাইল (আ.) উম্মে হানির ঘর থেকে রসুল (সা.)-কে বায়তুল মুকাদ্দাসে নিয়ে আসেন। সেখানে নবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নামাজ আদায় শেষে বোরাক চড়ে আকাশ ভ্রমণ শুরু করেন। প্রথম আসমানে এসে জিবরাইল (আ.) আকাশের দরজায় নিয়োজিত ফেরেশতার সঙ্গে কথা বলে নবীজিকে নিয়ে ভিতরে প্রবেশ করেন।ভিতরে ঢুকেই রসুল (সা.) দেখলেন একজন বৃদ্ধ বসে আছেন। তার দুই পাশে দুই দল শিশু খেলা করছে। ডান দিকের শিশুদের দিকে তাকালে তিনি হেসে ওঠেন। আর বাঁ দিকের শিশুদের দেখে তিনি হু হু সুরে কেঁদে ফেলেন। বৃদ্ধের এ আজব আচরণ দেখে রসুল (সা.) জিবরাইল (আ.)-কে বললেন, ‘ভাই জিবরাইল! ইনি কে? কেনই বা এভাবে হাসি-কান্নায় খেলা খেলছেন তিনি?’জিবরাইল (আ.) বললেন, ‘নবীজি! ইনি হলেন মানব জাতির আদি পিতা হজরত আদম (আ.)। তাঁর ডান পাশে যাদের দেখতে পাচ্ছেন তারা হলো ওই সব অনাগত সন্তানের রুহু, যারা দুনিয়ায় মুত্তাকি ও পরহেজগারের জীবনযাপন করবে। আর বাঁ পাশে যাদের দেখতে পাচ্ছেন তারা হলো অনাগত বদ-সন্তানের রুহু। তাই তিনি যখন ভালো সন্তানদের রুহু দেখেন তখন আনন্দে হেসে ফেলেন। আর যখন খারাপ সন্তানদের রুহু দেখেন সঙ্গে সঙ্গে দরদি পিতার দরদ নিয়ে কেঁদে ফেলেন।’ এরপর জিবরাইল (আ.) বললেন, ‘হজরত! আপনার পিতা আদমকে সালাম করুন।’ হুজুর (সা.) আদম (আ.)-কে সালাম বললেন। ‘আসসলামু আলাইকুম হে মানব জাতির আদি পিতা।’ জবাবে আদম (আ.) বললেন, ‘ওয়ালাইকুম আসসালাম হে নেক পুত্র আমার। স্বাগত হে নেক নবী আমাদের।’এরপর দ্বিতীয়, তৃতীয় এভাবে ষষ্ঠ আসমান পর্যন্ত বিভিন্ন নবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সপ্তম আসমানের দরজায় এসে দাঁড়ান হুজুর (সা.)। সপ্তম আসমানের দরজায়ও দারোয়ান ফেরেশতার সঙ্গে প্রথম আসমানের দারোয়ান ফেরেশতার মতো কথোপকথন হয়। তারপর দরজা খুলে রসুল (সা.) শেষ আসমানে ঢোকেন। এখানেও তিনি একজন বৃদ্ধকে দেখতে পেলেন। তিনি বায়তুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। বায়তুল মামুর হলো ফেরেশতাদের কিবলা। আকাশরাজ্যের কিবলা প্রতিদিন অসংখ্য ফেরেশতা তাওয়াফ করে এবং আল্লাহর গুণকীর্তন করে।রসুল (সা.) জিজ্ঞেস করলেন, ‘জিবরাইল! এ বৃদ্ধ মানুষটি কে?’ জিবরাইল (আ.) বললেন, ‘ইনি হলেন আল্লাহর বন্ধু, মুসলিম মিল্লাতের পিতা হজরত ইবরাহিম (আ.)। আপনি তাঁকে সালাম বলুন।’ সঙ্গে সঙ্গে রসুল (সা.) সালাম বললেন, ‘আসসালামু আলাইকুম হে আমাদের পিতা!’ ইবরাহিম (আ.)ও হাসিমুখে সালামের জবাব দিয়ে বললেন, ‘ওয়ালাইকুম আসসালাম হে আমার আদরের পুত্র। মারহাবা হে আমাদের নবী (সা.)।’ এরপর রসুল (সা.) সিদরাতুল মুনতাহা হয়ে জান্নাত-জাহান্নাম দেখে প্রেমময় প্রভুর প্রেমবাসরে প্রবেশ করেন।এই যে আদি পিতা আদম (আ.) এবং মুসলিম মিল্লাতের পিতা ইবরাহিম (আ.)-এর সঙ্গে শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ (সা.) সৌজন্য সাক্ষাৎ করেছেন উম্মতে মুহাম্মদির জন্য এখানে অনেক বড় শিক্ষণীয় বিষয় রয়েছে। আমাদের নবীজি (সা.) আদম  ও ইবরাহিম  (আ.)-এর চেয়ে মর্যাদায় শ্রেষ্ঠ। তার পরও যখন হজরতকে বলা হলো ইনি আপনার পিতা তাঁকে সালাম করুন। নবীজি (সা.) সঙ্গে সঙ্গে বাধ্য ছেলের মতো তাঁদের সালাম বললেন। এর মাধ্যমে হুজুর (সা.) উম্মতকে এ শিক্ষাই দিতে চেয়েছেন, তুমি যত বড়ই হও না কেন, দুনিয়ার নিয়মে যে তোমার মুরব্বি তাঁকে প্রাপ্য সম্মানটুকু তোমাকে দিতেই হবে। তুমি যত আধুনিক, যত মডার্ন হও, তোমার বয়োজ্যেষ্ঠকে সম্মান দেখাতেই হবে।দুঃখজনক হলেও সত্য! যে নবী শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও বয়োজ্যেষ্ঠদের প্রতি ছিলেন বিনয়ী, সেই নবীর উম্মত আজ প্রবীণদের প্রতিই বেশি কঠিন। তরুণদের রূঢ় আচরণে অনেক প্রবীণই তটস্থ থাকেন আজ। এক প্রবীণ তো বলেই ফেলেছেন, আগে আমরা মুরব্বিদের ভয় পেতাম, না জানি বেয়াদবি হয়ে যায়। আর আজ ছোটদের ভয় পাই, না জানি বেয়াদবি করে বসে। মাটির পৃথিবীতে মানুষের নবী তো বিনয়ের চর্চা করেছেনই, ঊর্ধ্বজগতেও তিনি উম্মতের জন্য বিনয়ের শিক্ষা রেখে গেছেন। আজকের যুবসমাজ যদি নবীজি (সা.) -এর বিনয়ী রং ধারণ করতে পারত তবে বিশ্বপ্রবীণদের জন্য মুসলিম তরুণরা আদর্শ হতো। আফসোস! তা না হয়ে আজ আমরা বৃদ্ধাশ্রম-ওল্ড হোম এবং প্রবীণদের জন্য নির্যাতনের আদর্শ বাড়ি বানিয়ে তাঁদের ওখানে চালান করছি। প্রবাদ বানিয়ে নিয়েছি, বুড়ো মানুষকে বৃদ্ধ হোমে দাও।হে তরুণ! কে তোমাকে ওল্ড হোমের ঠিকানা জানাল? যাঁদের জন্য আজ তুমি তরুণ পাখি হয়ে আকাশে ডানা মেলছ, তাঁদেরই চাও চার দেয়ালে বন্দী করতে? ছি! যুবক! তুমি কি ভুলে গেছে কোরআনের সেই আয়াত? যেখানে বলা হয়েছে বুড়ো বাবা-মায়ের জন্য ওল্ড হোমের দেয়াল নয়, তোমার দুটি ডানা বিছিয়ে দাও। হে আল্লাহ! বিশ্বপ্রবীণদের জন্য আজকের তরুণদের আপনি শবেমেরাজের শিক্ষার দাওয়াত পৌঁছে দিন।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা  সিলেট মহানগরের লিফলেট বিতরণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ

2 গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রক পার্টি (জাগপা) সিলেট মহানগর

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

3 সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

2 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

5 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

1 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

4 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

2 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

3 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম

1
2