editor
প্রকাশিত: 1:36 PM, September 28, 2020
সুনামগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাটিয়ান হাওরের নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজের দুই দিন পর ভেসে উঠলো আল আমিন মিয়ার (২৫) লাশ। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শিবরামপুর গ্রামের রফিকুল মিয়ার ছেলে।
তাহিরপুর থানার ওসি মো: লতিফুর রহমান তরফদার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে নিহত আল আমিন মিয়া একা ছোট একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পাশের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা গ্রামে তার বড় বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় পথিমধ্যে মাটিয়ান হাওরে ঢেউয়ের কবলে পড়ে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হন। পরে নৌকাটি হাওরের মধ্যে ঘুরতে দেখে জেলেরা তার বাড়িতে খবর দেয়। এরপর গত তিন দিন অনেক খোঁজাখুঁজি করেও তার লাশ উদ্ধার করা যায়নি। অবশেষে আজ সোমবার সকালে তার লাশ ভেসে ওঠে।
3 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা প্রায়
5 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
2 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
6 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
8 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক
7 স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে
7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয় পণ্যের চোরাচালান কোনোভাবেই থামানো যাচ্ছে না। প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও
3 স্টাফ রিপোর্টার: সিলেটের মোগলাবাজার থানার শেখপাড়া এলাকায় এক বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীকে নির্যাতন, বসতঘর থেকে উচ্ছেদের চেষ্টা এবং ৫