editor
প্রকাশিত: 10:09 AM, October 11, 2020
তিন মাসে ৯৫টি ছোট-বড় নৌ দুর্ঘটনায় ১৪৯ জন নিহত হয়েছেন। এতে আহত হন ২৬ জন। নিহতদের মধ্যে ২২ জন নারী ও ৪৪ শিশু রয়েছে। এসব দুর্ঘটনায় নিখোঁজ হন অন্তত ৫৮ জন।
নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এবং গ্রিন ক্লাব অব বাংলাদেশের (জিসিবি) যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে। শনিবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪টি জাতীয় ও ১০টি আঞ্চলিক দৈনিক এবং ৯টি অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে এসব তথ্য-উপাত্ত সংগৃহ করেছে সংগঠন দুটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ দুর্ঘটনা কমলেও বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেমে নেই। যাত্রীবাহী ট্রলার বা ছোট নৌযানসহ বিভিন্ন ধরনের পণ্যবাহী নৌযান দুর্ঘটনা সারাবছরই ঘটছে। চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে বিভিন্ন নৌপথে এসব দুর্ঘটনা ঘটে।
ওই তিন মাসে গত আগস্টে সবচেয়ে বেশি ৪৮টি দুর্ঘটনা ঘটে। এতে ৮৬ জন নিহত হন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা যথাক্রমে ১০ ও ৩১। এ ছাড়া ছয়জন আহত ও ২৩ জন নিখোঁজ হয়। ৫ আগস্ট নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরাঞ্চলে যাত্রীবোঝাই ট্রলার ডুবে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ১৮ জন নিহত হন।
গত জুলাইয়ে ৩৭টি দুর্ঘটনায় ছয় নারী ও পাঁচ শিশুসহ ৪১ জন নিহত এবং ১০ জন আহত হয়। এ ছাড়া নিখোঁজ হয় ১৭ জন। সেপ্টেম্বরে দুর্ঘটনা ঘটে ১০টি। এতে ছয় নারী ও আট শিশুসহ ২২ জন নিহত এবং ১০ জন আহত হয়। এ ছাড়া নিখোঁজ হয় ১৮ জন।
1 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
6 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
4 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
2 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
3 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
7 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা
7 সিলেট জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুবদল নেতা লিটন আহমদ দলের কঠিন সময়ে
6 রাজনীতি শুধু রাজপথের স্লোগান কিংবা ক্ষমতার লড়াই নয়; রাজপথের সহযোদ্ধাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই নেতৃত্বের আসল পরিচয়। 3 সিলেট মহানগর