editor

প্রকাশিত: 2:42 PM, January 17, 2021

তিন স্ত্রী শাশুড়ি শালা ভায়রা মিলে ইয়াবা সিন্ডিকেট

তিন স্ত্রী শাশুড়ি শালা ভায়রা মিলে ইয়াবা সিন্ডিকেট

5

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সাইয়িদুল। সাদা রঙের একটি গাড়িতে চলাফেরা করেন। উত্তরা ছাড়াও গাজীপুরের টঙ্গী ও নরসিংদীতে রয়েছে তার আরও দুটি বাসা। রয়েছে তিনটি বউ। প্রথম বউ হালিমা খাতুন থাকেন কক্সবাজার। দ্বিতীয় বউ তানজিলা আক্তার মোমেনা টঙ্গীতে। আরেক বউ আবিদা সুলতানা একেক সময় থাকেন একেক জায়গায়।
সাইয়িদুলের পৃথক বাসা ও একাধিক স্ত্রীর মূলে রয়েছে প্রাণঘাতী ইয়াবা ব্যবসার কৌশল। বাসাগুলোকে ইয়াবা চালানের স্টেশন হিসেবে ব্যবহার করেন তিনি। ইয়াবা সংগ্রহ ও মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়ার কাজ করেন তার তিন স্ত্রী। শুধু তিন স্ত্রীই নন, ভয়ংকর এ নেটওয়ার্কে যুক্ত সাইয়িদুলের দ্বিতীয় স্ত্রী মোমেনার মা হাফিজা খাতুন, খালা মারুফা খাতুন, বোন মর্জিনা খাতুন, মামাতো বোন অদিতির স্বামী খোরশেদ আলম টুটুল।
রাজধানীর মতিঝিলে এজিবি কলোনি এলাকা থেকে সাইয়িদুলের দ্বিতীয় স্ত্রী মোমেনাকে ৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতারের পর বেরিয়ে আসে এ চাঞ্চল্যকর তথ্য। বৃহস্পতিবার তিন সহযোগী মো. দুলাল, খোরশেদ আলম টুটুল (মোমেনার মামাতো বোনের স্বামী) ও আরিফসহ তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ বিষয়ে মতিঝিল থানায় মামলা হয়েছে। এর আগে ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন থেকে ৫০০ পিস ইয়াবাসহ মোমেনার বোন মর্জিনা খাতুনকে গ্রেফতারের পর সাইয়িদুলের এ চক্রের সন্ধান পায় ডিবি। সে ঘটনায়ও পল্টন থানায় একটি মামলা হয়।
ডিবি সূত্র জানান, এ চক্রের মূল ডিলার কক্সবাজারের উখিয়ার ইসমাইল হোসেন। মিয়ানমার থেকে সরাসরি তার কাছে ইয়াবা আসে। পলাতক সাইয়িদুলের অর্ডার অনুযায়ী ইসমাইলের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করেন কক্সবাজারে থাকা স্ত্রী হালিমা খাতুন। ইসমাইলের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করলেও কোনো টাকা নিজ হাতে পরিশোধ করেন না হালিমা। চালান নিয়ে আসার পরদিন টাকা পরিশোধ করতে যেতেন মোমেনার সঙ্গে গ্রেফতার হওয়া আরিফ। কক্সবাজারের বাসায় চালান আসার পরই সপ্তাহে ২০ হাজার পিস করে পৌঁছে দেওয়া হতো মোমেনা ও আবিদা সুলাতানাকে। ইয়াবা সব খুচরা ব্যবসায়ীর কাছে ছড়িয়ে দিতে দুটি জোনে ভাগ করে দেন সাইয়িদুল। একটি ঢাকা জোন, আরেকটি কুমিল্লা জোন। ঢাকা জোনের ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলার দায়িত্ব পালন করতেন মোমেনা। তার কাছে আসা ইয়াবা ১ হাজার পিস করে ভাগ করে মা, খালা, বোন ও ফুফাতো বোনের স্বামীর সহযোগিতায় পাঠিয়ে দিতেন বিক্রেতা এবং ভাড়া করা এজেন্টদের কাছে। ফেনী ও কুমিল্লা জেলাসহ আশপাশের কয়েকটি জেলা নিয়ে গঠিত কুমিল্লা জোনের দায়িত্ব ছিল আবিদার ওপর। তিনিও মোমেনার মতো ১ হাজার পিস করে পাঠিয়ে দিতেন বিক্রেতা ও এজেন্টদের কাছে। ওই ১ হাজার পিসের চালানগুলো আবার ভাগ হয়ে ছড়িয়ে যায় সারা দেশে।
এ বিষয়ে ডিবির মতিঝিল বিভাগের এসি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ১২ ডিসেম্বর মর্জিনা খাতুনকে গ্রেফতারের পর এ চক্রের বিষয়টি বেরিয়ে আসে। আসামিরা ধূর্ত হওয়ায় কোনোভাবেই তাদের গ্রেফতার করা যাচ্ছিল না। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে মতিঝিল থেকে তিন সহযোগীসহ মোমেনাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে সাইয়িদুলকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হলেও তিনি গা ঢাকা দেন। পরে উত্তরার আশকোনায় অভিযান চালিয়ে মোমেনার মা হাফিজা খাতুনের বাসার সন্ধান পাওয়া যায়। সেখানে কোনো ইয়াবা পাওয়া না গেলেও আলামত হিসেবে জিপার ও ফয়েল পেপার পাওয়া গেছে। পুরো চক্রটিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

6

S/H(Ripa-5)

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

4 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

8 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

2 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

2 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

5 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

5 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

1 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

3 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 3 এই

1
7