editor
প্রকাশিত: 6:12 PM, March 18, 2021
অনলাইন ডেস্ক
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মৃত্যুবরণ করায় তার সিলেট-৩ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের ১৫ মার্চ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ২৬ ফাল্গুন ১৪২৭/১১ মার্চ অপরাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩ আসনটি ওই দিনে শূন্য হয়েছে। ’
উল্লেখ্য, মাহমুদ উস সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি নবম ও দশম সংসদেও এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
সিলেট-৩ আসনটি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত। সংবিধান অনুযায়ী, শূন্য আসনে উপ-নির্বাচন সম্পন্ন করতে হয়, আসন শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে।
নির্বাচন কমিশনে (ইসি) আসন শূন্য হওয়ার আসলে ভোটের প্রস্তুতি নেয় সংস্থাটি। ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাদের কাছে গেজেট আসেনি।
অনলাইন ডেস্ক(রিপা-১৬)
6 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
4 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
8 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
5 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়
3 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
4 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
3 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
1 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা প্রায়