admin
প্রকাশিত: 4:57 PM, November 30, 2020
সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৩০ নভেম্বর) বেলা ২টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গুদামের স্বত্ত্বাধিকারী আলী হোসেন।
আলী হোসেন বলেন, ‘বেলা ২টার দিকে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুলার গুদামে আগুন লেগে যায়। আমার ছোটভাই কামরান হোসেন (২০) আগুন দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরপর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে ফোনে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।’
তিনি আরও বলেন, ‘গুদামঘরে থাকা ২৫ হাজার টাকার তুলা, ৩০ মণ ধান, বেড-বালিশ এবং কিছু আসবাবপত্রসহ সবকিছু আগুনে পুড়ে গেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ফয়সল চৌধুরী বলেন, ‘খবর পেয়ে দ্রুত ফায়ার স্টেশনের একটি টিমসহ ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন।
6 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
8 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
3 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
7 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
3 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের