editor
প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২০
দক্ষিণ সুরমা প্রতিনিধি:-
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, শিক্ষা অন্ধকারে আলোর পথ দেখায়, মানুষকে নতুন করে বেচে থাকার প্রেরণা জোগায়। সুন্দর সমাজ ব্যবস্থার সৃষ্টি করে। পৃথিবীতে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। শিক্ষা ছাড়া জাতির উন্নতি অসম্ভব। তাই দেশের সামগ্রিক উন্নয়নের জন্য প্রথমেই শিক্ষাখাতে মনোযোগ দিতে হবে।
তিনি গতকাল শুক্রবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের সুলতানপুরস্থ (রশিদপুর) মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ের এর প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রিয় সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী ।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী ও জাহেদ হাসান রাজুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, প্যানেল চেয়ারম্যান রৌশন আহমদ, শেখ হাবিব উল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শেখ শাহিদুর রহমান, প্রাক্তন শিক্ষক মোঃ বশির মিয়া, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহিত হোসেন এডভোকেট, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ নেতা ত্বোয়াজিদুল হক তুহিন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ নেতা আশিক আলী, ৭নং ওয়ার্ড সদস্য ফেরদৌস মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আহাদ উল্লা শাহ দিলওয়ার ।বক্তব্য রাখেন, রোটারিয়ান রিয়াজ উদ্দিন তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী জঈন উদ্দিন তালুকদার, মোঃ এলাইছ মিয়া তালুকদার,ছাদ মিয়া তালুকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, লালাবাজার ইউনিয়ন যুবলীগ সভাপতি নিজাম আহমদ, সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদ, শ্রমিক নেতা ফিরুজ মিয়া, যুবনেতা শাহ হিরন মিয়া, কবির আহমদ, শুকুর আলী, জুনেদ আহমদ তালুকদার, বেলাল আহমদ, মুহিব মিয়া, জাহেদ আহমদ, জাহাঙ্গীর মিয়া, হেলাল মিয়া, আবুল হোসেন, আব্দুল খালিক, লেবু মিয়া, আব্দুল আহাদ, সুবেল চৌধুরী, সাদেক চৌধুরী, মাহবুব আহমেদ, মহি উদ্দিন, গিয়াস উদ্দিন , জয়নাল আবেদীন, দরস মিয়া, ডাঃ গিয়াস উদ্দিন, তুরন মিয়া, ছবির মিয়া, আরশ আলী, ইসরাক আলী, মাহমদ আলী, আব্দুল নুর, আব্দুস সালাম, লেখন মিয়া, ফারুক মিয়া, লায়েস আহমদ, আরমান হোসেন, মনসুর আহমদ, ইকবাল আহমদ, নাসির উদ্দিন, খলিল মিয়া, নুর উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ছাদিকুর রাহমান।
স্বাগত বক্তব্য রাখেন, মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ৬নং বিশ্বনাথ ইউ.পির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ দয়াল উদ্দিন তালুকদার। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী সহ বিশেষ অতিথিবৃন্দকে ফুলের তোড়া ও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি নবনির্মিত মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন। শেখ হাবিব উল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শেখ শাহিদুর রহমান এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
2 সিলেট-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মণিপুর সমাজের নেতৃবৃন্দ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে
4 সিলেট নগরীর পাঠানটুলাস্থ তারাপুর চা-বাগানের শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে দুর্বৃত্তদের হামলার ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট
4 সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫১তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে এই
8 রেজওয়ান আহমদ: পুণ্যভূমি সিলেটে ১৯৮৪ সালের ১০ আগস্ট এক সুন্দর সকালে সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের কলবাখানি এলাকায় দেশ, সমাজ
7 সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সমর বিজয়
7 সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন পরিদর্শনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা
6 সিলেট-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দোকান
1 সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বিজয়ী সিলেট জেলার ৫টি সংসদীয় আসনের নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি