editor
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০
নারায়ণগঞ্জের ফতুল্লায় তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মো. ফরিদ (৫৫) নামের আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিস্ফোরণের ঘটনায় বায়তুস সালাত জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন ও শিশুসহ মোট ৩৩ জনের মৃত্যু হলো। এছাড়া চিকিৎসাধীন আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদের শরীর ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ২০ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন।
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আসিয়ান ডাংগড়ি গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে ফরিদ পেশায় একজন শ্রমিক ছিলেন। তার দুই সন্তান রয়েছে।
ফরিদের স্ত্রী রীনা জানান, মসজিদে বিস্ফোরণের আগের দিন তার স্বামী ফতুল্লার তল্লায় মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। পরদিন এশারের নামাজ আদায় করতে গিয়ে দগ্ধ হন।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন।
দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হলো। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন একজন।
3 বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া
7 বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের বিপদে ঢাল
1 বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন, সমাজ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিক ও
2 নাসীহা ফাউন্ডেশন বিডি’র উদ্যোগে রমজানজুড়ে সিলেটের একাধিক মসজিদে ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী, ফলাফল ও হাদিয়া বিতরণ অনুষ্টিত
8 সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। রবিবার (১৫
4 পবিত্র রমজান তাকওয়া ও সংযমের মাস। সাম্য, সম্প্রীতি, ইনসাফ ও কল্যাণের আহ্বান নিয়ে রমজান মুমিনের দোরগোড়ায় হাজির হয়েছে। এই
2 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে সাধারণ কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 4 রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায়
8 বিশ্ব ভোক্তা-অধিকার দিবস-২০২৬ উপলক্ষে এবং কতিপয় অসাধু ব্যবসায়ীর কারসাজিতে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।