editor
প্রকাশিত: 2:32 PM, December 5, 2020
অনলাইন ডেস্ক
শুক্রবার শেরেবাংলা স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে বিজয়ের জায়গায় নামানো হয় বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসানকে। প্রেসবক্সে প্লেয়ার্স লিস্ট আসা মাত্র শুরু হয় বিস্ময় আর গুঞ্জন। দলের ওপেনার বিজয় কি ইনজুরিতে পড়েছেন? নাকি অসুস্থ!আর এমন গুঞ্জনকে ব্যাট চালিয়ে থামিয়ে দেন প্রথমবার সুযোগ পাওয়া জাকির। ৪২ বলে ১০ বাউন্ডারি হাঁকিয়ে ৬৩ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি।এদিন বরিশালের বিপক্ষে খুলনার ইনিংসের সর্বোচ্চা স্কোরার জাকিরই। তার ব্যাটে ভর করেই ফরচুন বরিশালকে বড় ব্যবধানে হারায় জেমকন খুলনা। তবুও ম্যাচ শেষে জেমকন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে প্রশ্ন করা হয়, হঠাৎ জাকির ইন বিজয় আউট কেন? জবাবে মাহমুদউল্লাহ জানান, গত কদিন নেটে খুব ভাল ব্যাটিং করেছে জাকির। তাই এনামুল হক বিজয়কে বিশ্রাম দিয়ে তাকে খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়। মাহমুদউল্লাহ বলেন, আমাদের পরিকল্পনা ছিল প্রথম দুই ওভার দেখে খেলা। শেষ কয়েকদিন ধরে জাকির নেটে খুব ভালো ব্যাটিং করছিল। তো আমি চিন্তা করলাম এনামুলকে একটি বিশ্রাম দেই। যাতে সে আবারও ফর্মে ফিরে আসতে পারে। আর সুযোগ পেয়ে জাকির দুর্দান্ত এক ইনিংস খেলেছে। আমি মনে করি, পরিবেশটা বোলারদের জন্য উপযুক্ত ছিল। কিন্তু জাকির কার্যকরী ইনিংস খেলেছে।জাকিরের এমন অনবদ্য ইনিংসে ইমরুল কায়েসের ভূমিকা রয়েছে বলেও মনে করেন মাহমুদউল্লাহ।তিনি বলেন, ইমরুলের অভিজ্ঞতা আমাদের বাড়তি পাওয়া। এই ইমরুল-জাকির পার্টনারশিপ ছিল চমৎকার। ইমরুল খুব ভালো স্ট্রাইক রোটেট করে খেলেছে। তাই জাকির হাত খুলে খেলতে পেরেছে। আমাদের জন্য এটা খুব ভালো একটা পার্টনারশিপ ছিল। যে জন্য আমরা শেষ দিকে উইকেট হাতে রেখে বড় শটস খেলার সুবিধাটা নিতে পেরেছি।তবে জয়কে টিম পারফরম্যান্সের ফসল হিসেবে মনে করেন রিয়াদ। তিনি বলেন, আমি মনে করে সবদিক দিয়েই এটি একটি অসাধারণ জয় ছিল। ব্যাটসম্যান এবং বোলাররা উভয়ই অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছে। এটাতে খুব ভালো দলীয় সমন্বয় ছিল। এটা দেখে খুবই সন্তুষ্ট আমি।
S/H-(Ripa-5)
3 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে
2 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
7 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব
2 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা
1 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট
3 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ
7 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫
3 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 1 এই