editor
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০
সিলেটে নগরীর দাড়িয়াপাড়ায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া আসামি রাকিবুল হোসেন নিজুর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার ডিএনএ নমুনা সংগ্রহ করে বলে বুধবার নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী।
পরে তাকে বেলা আড়াইটার দিকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক জিয়াদুর রহমানের আদালতে নিজুকে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত শুক্রবার রাতে ধর্ষণের অভিযোগে সিলেটের কোতোয়ালি মডেল থানায় ছাত্রলীগ কর্মী নিজুর বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের মামলা করেন কিশোরীর মা। পরে শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কারাবন্দী নিজু দাঁড়িয়াপাড়ার মেঘনা ১৪/বি বাসিন্দা আব্দুল কাইয়ুমের ছেলে। তাদের গ্রামের বাড়ির সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন জাউয়াবাজার এলাকায়। সিলেট মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নিজু মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পীযূষ কান্তি দে গ্রুপের কর্মী। কিশোরীর পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর কিশোরীকে ধর্ষণ করেন নিজু।
গ্রেপ্তারের পর সোমবার (৫ অক্টোবর) দুপুরে সিলেট অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে হাজির করে তিনদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত এ সময় একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে মঙ্গলবার দুপুর দেড়টার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।
6 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
2 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী
7 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,
1 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে
8 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন
7 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও
3 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত
2 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত