editor
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
অনলাইন ডেস্ক
আইপিএলের প্রতি মৌসুমেই কিছু বিষয় নিয়ে বিতর্কের জন্ম হয়। এবারের আইপিএলে তেমনই এক আলোচিত বিষয় ছিল টুর্নামেন্টের মাঝপথে দীনেশ কার্তিককে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে থেকে সরিয়ে দেওয়া। নাইট অধিনায়কের এই সিদ্ধান্ত স্বতঃস্ফূর্ত ছিল, নাকি দলের পক্ষ থেকে তাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, সেটা নিয়ে আলোচনা এখনও থামেনি।
ওই সময় নাইটদের পক্ষ থেকে বলা হয়েছিল যে, ব্যাটিংয়ে মনোনিবেশ করার জন্য কার্তিক নিজে থেকে নেতৃত্ব ইয়োইন মরগ্যানের হাতে তুলে দিয়েছেন। কিন্তু বিশেষজ্ঞরা তেমনটা মনে করছেন না। সাবেক তারকা আকাশ চোপড়াও এই বিষয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রথমেই বলে রাখি যে, নাইট রাইডার্সের এমন সিদ্ধান্তে আমি অত্যন্ত হতাশ। যখন দল প্রথম ৭টি ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে, সেই পারফরর্ম্যান্স ধরে রাখলেই প্লে-অফে যাওয়া যেত। তখন এমন সিদ্ধান্ত!’
নিজের ফেসবুক পেইজে পোস্ট করা ভিডিওতে আকাশ চোপড়া আরও বলেন, ‘তারা হঠাৎ করেই অধিনায়ক বদল করে দেয়। পরিস্থিতি সেখান থেকেই খারাপ হতে থাকে। বলা হচ্ছে যে, দীনেশ কার্তিক নিজে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছে। সত্যিই কি সে সেটা করেছে? মরগ্যানের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার পরে কি তাদের পারফর্ম্যান্সে উন্নতি হয়েছে? কার্তিকের নিজের পারফর্ম্যান্স ভালো হলেও প্রশ্ন থেকেই যায় যে, মরগ্যান নাইট রাইডার্সের জন্য সঠিক অধিনায়ক কিনা।’
4 সিলেট বিভাগে হামের প্রকোপ দিন দিন আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও
5 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
2 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
4 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
7 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
2 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
8 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের
6 রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪