editor
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬
সুনামগঞ্জের দিরাইয়ে ধান শুকানোর খলা তৈরিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) বিকাল ৪ টায় উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে মধুরাপুর গ্রামের শারদ মিয়া ও সুজন মিয়ার মধ্যে বিরোধ চলছিল। তারই জেরে ঘটনার দিন ধান শুকানোর জন্য খলা তৈরিকে কেন্দ্র করে সুজন মিয়ার পক্ষের লোকজন শারদ মিয়ার পক্ষকে বাধা দেয়। এরপর কথা-কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
আহতরা হলেন- সুজন মিয়া (৪৫), ভুজন মিয়া (৪০), রাজ্জাক (৩০), আলমগীর (৩২), কাইয়ুম (৩৫), আলিফ নুর (৩৮), মুলক মিয়া (৫০), মুক্তাদির (১৯) ও ইয়াসিন (১৪)সহ আরও অনেকে। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার প্রশান্ত কুমার তালুকদার।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, সংঘর্ষে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
1 স্টাফ রিপোর্টার: সিলেটের পাঠানটুলাস্থ তারাপুর চা বাগান এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে জগন্নাথ রায় ও রঞ্জন মুদি
7 লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তার
7 সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র বিছানাকান্দিতে ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
3 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
1 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
4 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
1 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭