editor

প্রকাশিত: 4:34 PM, December 8, 2020

দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে অভিনেত্রী অপর্ণা

দীর্ঘ প্রেমের পর বিয়ের পিঁড়িতে অভিনেত্রী অপর্ণা

অনলাইন ডেস্ক:

দীর্ঘ বন্ধুত্ব ও প্রেমের পর একছাদের নিচে থাকার সিদ্ধান্ত নাটকের জনপ্রিয় মুখ অপর্ণা ঘোষ। বরের নাম শক্রজিৎ দত্ত। তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। চাকরি করেন জাপানের একটি প্রতিষ্ঠানে। সোমবার রাতে তাদের বাগদান হয়ে গেছে। অপর্ণার বাগদানের খবর নিশ্চিত করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান। সোমবার রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল তাদের বাগদান। সেখানে উপস্থিত ছিলেন অপর্ণা ও শক্রজিতের পরিবারের সদস্যারা। ছিলেন পরিচালক শাফায়েত মনসুর রানা, অভিনেতা ইরফান সাজ্জাদসহ আরও বেশ কয়েকজন।ইরফান সাজ্জাদ জানান, ১০ ডিসেম্বর বিয়ে করবেন অপর্ণা ও শত্রুজিৎ। রাত ১১টার দিকে ইরফান সাজ্জাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করে অপর্ণা ঘোষ ও তার হবু বর শক্রজিৎ দত্তকে শুভকামনা জানান।  লেখেন– ‘আলহামদুলিল্লাহ। অবশেষে এটি (বাগদান) সম্পন্ন হলো। শুভকামনা, অপর্ণা ঘোষ ও শক্রজিৎ দত্ত।’২০০৬ সালে ‘লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা’র মাধ্যমে মিডিয়ায় পা রাখেন রাঙামাটির মেয়ে অপর্ণা ঘোষ। এ আসরে সেরা পাঁচে জায়গা পান তিনি।তার প্রথম অভিনয় ছিল ‘তবুও ভালোবাসি’ নাটকে। এর পর আর পিছু ফিরে তাকাতে হয়নি। টিভি নাটক, মঞ্চ, মডেলিং, চলচ্চিত্র, উপস্থাপনাসহ বিনোদন জগতের প্রায় সবক্ষেত্রেই তার সরব উপস্থিতি দেখা গেছে গত কয়েক বছরে। বড়পর্দায়ও অভিনয় করছেন অর্পণা। তার সিনেমাগুলোর মধ্যে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘মেঘমল্লার’, ‘সুতপার ঠিকানা’, ‘ভুবন মাঝি’ বেশ প্রশংসিত হয়েছে। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির অভিনন্দন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির অভিনন্দন

নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম

১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন

১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের ২৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর)

অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ