editor
প্রকাশিত: 11:48 AM, October 8, 2020
নোয়াখালীর সুবর্ণচরে নুর জাহান বেগম (৫৭) নামে এক নারীকে ৫ টুকরো করে হত্যার ঘটনায় শরীরের খণ্ডিত নিখোঁজ আরো তিনটি অংশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বুধবার বিকালে তার মস্তকসহ দুটি অংশ উদ্ধার করা হয়। বুধবার, দুর্বৃত্তরা নৃশংসভাবে ওই নারীকে টুকরো টুকরো করে কেটে হত্যা করে বিভিন্ন স্থানে শরীরের অঙ্গগুলো ছড়িয়ে ছিটিয়ে দেয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় চরজব্বর থানা পুলিশ উপজেলার চরজব্বার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর জাহাজ মারা গ্রামের প্রভিডা ফিডের পেছনের একাধিক আবাদি ধানক্ষেত থেকে শরীরের খণ্ডিত নিখোঁজ অংশগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত শরীরের অংশগুলোর মধ্যে রয়েছে- গলা থেকে বুকের অংশ ও দুটি পা। এ ঘটনায় নিহতের ছেলে হুমায়ূন কবির বুধবার রাতে বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন। নিহত নারী উপজেলার চরজব্বার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী।
চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন জানান, নিহত গৃহবধূর মরদেহের দুই টুকরো গতকাল বিকেলে একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। পরে সকালে আশপাশের ক্ষেতগুলোতে তল্লাশি চালিয়ে খণ্ডিত দুটি পা ও বুকের অংশ উদ্ধার করা হয়েছে।
নিহতের ছেলে হুমায়ন কবির (২৮) জানান, বুধবার ভোর থেকে তার মা ঘর থেকে নিখোঁজ ছিল। পরে স্থানীয় এক নারী বিকেলের দিকে ধানক্ষেতের আইলে শামুক খুঁজতে এসে একটি ‘টুকরো মরদেহ’ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে আমি মরদেহের পাশে শামুকের ব্যাগ দেখে শনাক্ত করি- এটি আমার মায়ের মরদেহ। ওসি সাহেদ উদ্দিন চৌধুরী আরো জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সাম্প্রতিক এক গোপন সভাকে ঘিরে
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত