editor

প্রকাশিত: 4:56 PM, September 18, 2020

দুর্গাপূজায় ৩ দিনের ছুটির দাবীতে নগরীতে মানববন্ধন

দুর্গাপূজায় ৩ দিনের ছুটির দাবীতে নগরীতে মানববন্ধন

2

দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ও মেটলাইফ (আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানী) কবির খান এজেন্সি সিলেটের সিনিয়র ইউনিট ম্যানাজার অজিত কুমার ভট্টাচার্য্যের সাথে অন্যায়ভাবে চুক্তি বাতিল ও কবির উদ্দিন খান কর্তৃক প্রাননাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন জাতীয় হিন্দু মহাজোট সিলেট ও মেটলাইফ সদস্যরা।
গতকাল শুক্রবার নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অভিজিৎ দাস তপুর পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলা মহাজোট সভাপতি অ্যাডভোকেট মিলন ভট্টাচার্য।
মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন জেলা হিন্দু মহাজোটের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব দাস, যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত রূপম গোস্বামী, সাংগঠনিক সম্পাদক তপন মজুমদার, নয়ন চন্দ্র বিশ্বাস, বালাগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপুল রায়, বিশ্বনাথ উপজেলা সাংগঠনিক সম্পাদক বিজন চন্দ্র দাস, সিলেট জেলা যুব মহাজোটের সভাপতি তুর্জ দাস অনিক, সিলেট জেলা ছাত্র মহাজোটের আহ্বায়ক অপু চক্রবর্তী, বালাগঞ্জ ছাত্র মহাজোটের সভাপতি সন্তোষ চক্রবর্তী, মেটলাইফ কর্মকর্তা অজিত কুমার ভট্টাচার্য প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ৫ দিনের এই পূজায় দেশে মাত্র ১ দিনের সরকারি ছুটি বিদ্যমান আছে তাও পূজোর শেষ দিনে। যার কারণে পরিবার পরিজন নিয়ে স্বাভাবিকভাবে পূজার আনন্দ ভোগ করতে পারেন না হিন্দু কর্মকর্তা-কর্মচারীরা। অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ এই দেশে সকলের জন্য সমান অধিকার রয়েছে। আসন্ন দুর্গাপূজা থেকেই ৩ দিনের সরাসরি ছুটি কার্যকর করার দাবি জানান বক্তারা।
বক্তারা বলেন সিলেটে মেটলাইফের কবির খান এজেন্সির সিনিয়র ইউনিট ম্যানেজার অজিত কুমার ভট্টাচার্যকে প্রাণনাশের হুমকি ও অন্যায়ভাবে চুক্তি বাতিল করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হচ্ছে। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে কবির খানসহ হুমকি প্রদানকারী সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি এজেন্সির অন্যায়ভাবে বাতিলকৃত চুক্তি পুর্নবহালের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে জেলা হিন্দু মহাজোটের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিমল চন্দ, সমাজ কল্যাণ সম্পাদক অমরেশ দাস, দপ্তর সম্পাদক বকুল মালাকার, জেলা যুব মহাজোটের সহ-সভাপতি সপ্তদীপ চন্দ চয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব কর, প্রদীপ কর, রুপক কর, সহ সাংগঠনিক সম্পাদক রিপন দাস, সহ সাংগঠনিক সম্পাদক সুজন সিংহ, জেলা ছাত্র মহাজোট সদস্য এনএস নিউটন, রাজীব রায়, শোভন চক্রবর্তী, বালাগঞ্জ উপজেলা মহাজোট সভাপতি সত্যজিৎ দেব কৃষ্ণ, অর্থ সম্পাদক হিমাংশু ধর হিমু, প্রচার সম্পাদক দেবাশীষ দাশ, সমাজ কল্যাণ সম্পাদক রতি লাল সূত্রধরসহ ছাত্র মহাজোট ও যুব মহাজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মেটলাইফ কর্মকর্তা অসীম চন্দ্র ধাম, বিমল দেব, দুলন চন্দ্র দাস, বিনয় কুমার সাহা, অজিত কুমার ভট্টাচার্য, বিনয় দেব সজীব ও নিখিল চন্দ্র সূত্রধর।-বিজ্ঞপ্তি

6

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

7 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

8 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

5 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

5 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

4 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

4 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

1 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
7