editor

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২০

দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগর পুলিশের মতবিনিময় সভা

দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগর পুলিশের মতবিনিময় সভা

7

সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২০ উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

4

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ চন্দ্রনাথানন্দজী মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণমিশন ও আশ্রম, মো. তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর), সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (ডিবি), মোহা. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), ইমাম মোহাম্মদ শাদীদ, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), সুব্রত দেব, সভাপতি মহানগর পূজা উদযাপন কমিটি, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক, পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটি, রজতকান্তি ভট্টাচার্য, সদস্য কেন্দ্রীয় পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, প্রদীব কুমার দেব, সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আলম, এনএসআই সিলেটের প্রতিনিধি, বিভিন্ন পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দসহ সিলেট মেট্টোপলিটন পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

7

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২০ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য তাদের নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পূজা কার্যক্রম চলাকালে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান।

7

তাছাড়া সকল পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা, পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/হ্যাজাক লাইট এর ব্যবস্থা রাখার বিষয়ে আলোচনা করা হয়। যেকোনো ধরণের গুজবের বিষয়ে তাৎক্ষণিক পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার (০১৩২০-০৬৯৯৯৮/০৮২১৭১৬৯৬৮) বা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সহযোগিতা নেওয়ার জন্য সকলকে অবহিত করা হয়।

4

সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম সকলের সার্বিক সহযোগিতা নিয়ে যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে নিশ্ছিদ্র নিরাপত্তায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২০ উদযাপনের জন্য সিলেট মহানগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন সোহেল আহমদ

এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন সোহেল আহমদ

5 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন বালাগঞ্জ

সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন

সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন

4 সিলেট নগরীর পূর্বজিন্দাবাজারস্থ সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) মেট লাইফ ইন্স্যুরেন্স

সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

1 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলা ও সদর স্থানীয় এসোসিয়েশন ২০২৫-২০২৬ অর্থবছর বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হলদে পাখি

ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র‌্যালি

ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র‌্যালি

8 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক র‌্যালি করেছে সিলেট উইমেন্স মেডিকেল

রোববার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

রোববার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

3 ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান

৭০ লাখ টাকা আত্মসাৎ : সিলেটে চেক জালিয়াতি মামলার আসামি কালাম গ্রেফতার

৭০ লাখ টাকা আত্মসাৎ : সিলেটে চেক জালিয়াতি মামলার আসামি কালাম গ্রেফতার

3 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে অবমূল্যায়িত সিলেটের ‘জুলাই যোদ্ধা’ টিপু : তৃণমূলে ক্ষোভ ও হতাশা

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে অবমূল্যায়িত সিলেটের ‘জুলাই যোদ্ধা’ টিপু : তৃণমূলে ক্ষোভ ও হতাশা

5 স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি গত ১৭ বছর ধরে সিলেটের রাজপথ কাঁপানো ত্যাগী

উপশহরে আতঙ্কের নাম ‘ডেভিল সুমন’ : একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে

উপশহরে আতঙ্কের নাম ‘ডেভিল সুমন’ : একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে

8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহরে আবারও ফিরতে শুরু করেছে পুরনো আতঙ্ক। আওয়ামী লীগ সরকারের আমলে

1
5