editor

প্রকাশিত: 6:47 PM, December 8, 2020

দেশকে ধর্মীয় রাষ্ট্রে পরিণত করতে চায় তারা: প্রাণিসম্পদ মন্ত্রী

দেশকে ধর্মীয় রাষ্ট্রে পরিণত করতে চায় তারা: প্রাণিসম্পদ মন্ত্রী

অনলাইন ডেস্ক ::

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে তারা বাংলাদেশকে একটি ধর্মীয় রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু মুক্তিযুদ্ধের বাংলাদেশে সাম্প্রদায়িকতার জায়গা নেই। সব ধর্মের মানুষ সৌহার্দ ও সম্প্রীতির সঙ্গে টিকে থাকবে।

আজ গোপালকৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে পিরোজপুর মুক্ত দিবসের আলোচনা সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের কেউ অস্বীকার করতে পারবে না। দলীয় চিন্তা চেতনা ভিন্ন থাকতে পারে কিন্তু জাতীয় চেতনা মুক্তিযুদ্ধের চেতনা সবার। বঙ্গবন্ধু হত্যার পরে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দেয়া হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতীয় পতাকার অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সম্পূরক শব্দ। কিন্তু জাতীয় ঐকমত্যে আমাদের সবার এক হওয়ার কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে ১৯৭৫ সালে ১৫ আগস্টের পরে এদেশটাকে আবার পূর্ব পাকিস্তানে পরিণত করার চেষ্টা করা হয়েছিল। সংবিধানের ৩৮ অনুচ্ছেদকে সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ করে দেয়া হয়েছিল।

রেজাউল করিম বলেন, পাকিস্তানি পাসপোর্ট নিয়ে গোলাম আজমকে বাংলাদেশে আসার সুযোগ দেয়া হয়েছিল। খান এ সবুরকে রাজনীতিতে ফিরিয়ে আনা হয়। মাওলানা আবদুর রহিমের ইসলামিক ডেমোক্রেটিক দলকে প্রতিষ্ঠিত করা হয়। আ. আলীম, শাহ আজিজকে রাজনীতিতে পুনর্বাসন করা হয়। এভাবেই কিন্তু ধীরে ধীরে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়ে যায়। পাকিস্তানী ধ্যান ধারণা এ দেশে সুপ্রতিষ্ঠিত করা হয়। আর বঙ্গবন্ধু হত্যার খুনিদেরকে প্রতিষ্ঠিত করা হয়। সেই সব কলঙ্কজনক অধ্যায় গোটা জাতিকে এমন অবস্থায় নিয়ে গিয়েছিল যে সেখান থেকে আমরা ফিরে আসবো অনেকে কল্পনা করেনি।

তিনি বলেন, ১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশে ফিরে এসে ২১ বছর রাজপথে থাকা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসে আবার মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে বহাল করে। আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি করেছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অভাব অনটন দূর করে সব মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার অধিকারকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। আজ বাংলাদেশ রোল মডেলে পরিণত হয়েছে। আজকে শেখ হাসিনা মানবতার জননী হিসেবে পরিচিতি পেয়েছেন। শেখ হাসিনা বিশ্বের সৎ এবং পরিশ্রমী অন্যতম প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত হয়েছেন।

মন্ত্রী আরও বলেন, এমন একটি পরিস্থিতিতে আবার আমরা লক্ষ করছি ধর্মীয় সাম্প্রদায়িক উগ্র বিভিন্ন রকম বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষদের সম্প্রতিকে বিনষ্ট করার অপচেষ্টা চলছে। জাতির জনকের ভাস্কর্য গুড়িয়ে দেয়ার মতো হুংকার দিচ্ছে। কুষ্টিয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলি কিন্তু হঠাৎ করে আসার কারণ নেই। যখনই আমরা বঙ্গবন্ধুর শতবর্ষ মুজিববর্ষ পালন করছি। যখন আমরা বিজয়ের মাসে উপনীত হয়েছি তখন হঠাৎ করে এসব ঘটনার কারণ কী? ভাস্কর্য হচ্ছে চেতনার প্রতীক।

তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, আসুন পিরোজপুর মুক্ত দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই- কোনোভাবেই সাম্প্রদায়িক শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেব না।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক