editor
প্রকাশিত: 10:08 PM, November 25, 2020
অনলাইন ডেস্ক
দেশপ্রেম ও ত্যাগের শিক্ষা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি মরহুম স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবনের নানান দিক তুলে ধরে বলেছেন, মুক্তিযুদ্ধ ও রাষ্ট্র পরিচালনায় সফল কূটনীতিক হিসেবে এবং সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে তাঁর অবদান অনস্বীকার্য।
আজ বুধবার রাজধানীর বিআরটিসি সম্মেলন কক্ষে মরহুম হুমায়ুন রশীদ চৌধুরীর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. নজিবুর রহমান। বক্তৃতা করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. এহছানে এলাহী প্রমুখ।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার বলেন, ১৯৫৩ সালে মেধার স্বাক্ষর রেখে ফরেন সার্ভিসে যোগ দিয়ে নিজ পেশার পরোয়া না করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে সম্পৃক্ত হন হুমায়ুন রশীদ চৌধুরী। তিনি ৪০টি দেশে তিনি স্বাধীনতার পক্ষে জনমত গঠনে কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন। যা বলিষ্ঠ ও সাহসী পদক্ষেপ ছিলো। এ থেকেই তাঁর দায়িত্বশীল ব্যক্তিত্বের সর্বোচ্চ দিকটি প্রতিভাত হয়।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ গঠনের ব্যপারে সর্বাত্মক সহযোগিতা করেছেন। এ পরিষদ দেশ ও জাতি গঠনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে বিভিন্ন ফলপ্রসূ কার্যক্রম গ্রহণ করবে বলে আশা করি।
এ সময় স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের ওয়েবসাইটের উদ্বোধন করেন।
7 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
3 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
8 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং
2 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ
8 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার
2 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।
3 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের
4 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক