admin
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
অনলাইন ডেস্ক
দেশের ব্যাংকগুলোর ওপর নতুন করে সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে সতর্কতা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকগুলোকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে।
এতে বলা হয়, ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির সঙ্গে জড়িত ছিল উত্তর কোরিয়াভিত্তিক হ্যাকার গ্রুপ ‘বিগল বয়েজ’। গ্রুপটি আবার বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ও সুইফট নেটওয়ার্কে হ্যাকিং করতে পারে।
সতর্কতায় ব্যাংকগুলো অনলাইন লেনদেন ব্যবস্থা ও এটিএম বুথে নজরদারি বাড়িয়েছে। রাতে এটিএম বুথ বন্ধ রাখার পদক্ষেপও নিয়েছে কোনো কোনো ব্যাংক।
চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত এটিএম বুথ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান ও উপ-মহাব্যবস্থাপক মো. রহমতুল্লাহ সরকার স্বাক্ষরিত একটি চিঠিতে সব বিভাগ, জোনাল অফিস, করপোরেট শাখাসহ সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্যবস্থা নিয়েছে আরেক রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংকও। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস উল ইসলাম সমকালকে বলেন, যেকোনো ধরনের সাইবার হামলা মোকাবিলার জন্য সবসময়ই ব্যাংকগুলো সতর্ক রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পরপরই প্রয়োজনীয় অন্যান্য সতর্কতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে বেসরকারি ব্যাংকগুলোতে এ নির্দেশনা বৃহস্পতিবার পর্যন্ত পৌঁছেনি। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সতর্কতামূলক নির্দেশনা বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকে এসে পৌঁছেনি। তবে ব্যাংকগুলো যেকোনো ধরনের সাইবার হামলা ঠেকানোর মতো সতর্ক ও প্রস্তুতিতে রয়েছে।
এর আগে গত আগস্টে ব্যাংকগুলোর ওপর নতুন করে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ হামলা চালাতে পারে বলে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। এর ফলে অনেক ব্যাংক অনলাইন ব্যাংকিং সেবা সীমিত করে। আবার কোনো ব্যাংক অন্য ব্যাংকের গ্রাহকদের এটিএম থেকে টাকা উত্তোলন বন্ধ করে দেয়। তবে ওই সময় কোনো হামলার খবর পাওয়া যায়নি। ওই গ্রুপই নতুন করে হামলা চালাতে পারে বলে তথ্য এসেছে।
6 ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ প্রদেশে মুসলিম হত্যার প্রতিবাদ এবং ভারতের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর মুসলিম বিরোধী কটূক্তির প্রতিবাদে
6 সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ কার্যনির্বাহী মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ‘দৈনিক
2 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও
8 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন
6 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০
7 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী
5 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে
4 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও