editor
প্রকাশিত: 12:59 PM, September 1, 2020
সিলেটের সময়:
দেশে ফিরছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর আজ বাংলাদেশ সময় ভোরে নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের বিমানে উঠছেন দেশ সেরা এই ক্রিকেটার।
গভীর রাতে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে সাকিবের বিমান। ইমিগ্রেশন শেষ করতে করতে পার হয়ে যাবে মধ্যরাত। বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের একেবারে শুরুতেই যুক্তরাষ্ট্রে স্ত্রী-কন্যার কাছে চলে যান সাকিব। সেখানে তিনি সঙ্গ দেন সন্তান সম্ভবা স্ত্রীর। পরে, সাকিব হলেন দ্বিতীয় কন্যার বাবা।
বাংলাদেশে ফিরে সাকিব মাঠে ফেরার প্রস্তুতি শুরু করবেন। আগামী ২৯ অক্টোবর থেকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন তিনি। ২৮ অক্টোবর শেষ হবে তার নিষেধাজ্ঞার মেয়াদ।
অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার মাটিতে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয় টেস্ট থেকেই তাকে দলে পাওয়া যেতে পারে। তবে দল শ্রীলঙ্কা সফরে যাওয়ার সময়ও নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে সাকিব দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারবেন না, যেতে হবে পৃথকভাবে।
এদিকে ক্রিকেট বোর্ড চাইছে, নিষেধাজ্ঞা থেকে ফেরার পরপরই যেন তিনি মাঠে ফিরতে পারেন। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেই যেন ফিরতে পারেন, সে লক্ষ্যে এখন থেকেই অনুশীলন শুরু করে দেবেন সাকিব। নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে তিনি অনুশীলন করবেন বিকেএসপিতে।
7 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
4 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
5 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
6 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
8 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
4 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
3 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট