admin
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা। কর্মব্যস্ত দিন শেষে যখন গভীর ঘুমে আচ্ছন্ন বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ের মানুষ ঠিক তখনই শুরু হয় স্থানীয় বড়বাজারে পাহারাদারদের চিৎকার। চোখে ঘুম ঘুম ভাব নিয়ে সজাগ হন আশপাশের কিছু মানুষ। শুরু হয় তাদেরও চিৎকার। দিগ্বিদিক ছুটতে থাকে আতঙ্কগ্রস্থ মানুষ। রাত ১টা। ইতিমধ্যে ইবনেসিনা ফার্মেসিসহ ১৪টি দোকানের অধিকাংশ পুড়ে গেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মীরা। কিছুক্ষণ পর হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং নবীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকল বাহিনীর কর্মীরা।
জনমনে কিছুটা স্বস্তি ফিরে এলেও ক্ষতিগ্রস্তদের কান্নায় ভারী হয়ে উঠে বানিয়াচংয়ের আকাশ বাতাস। ক্ষতিগ্রস্তদের দাবী অনুযায়ী এই আগুনে ১৪টি দোকানের প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যান্য দোকানের পাশাপাশি পুড়ে যায় বড়বাজারের অন্যতম একটি ওষুধের দোকান ইবনেসিনা ফার্মেসি। ফার্মেসির স্বত্বাধিকারি খালেদ মিয়া জানান, তার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ লক্ষ টাকা।
ওষুধের পাশাপাশি তার দোকানের কিছু ক্যাশ টাকাও পুড়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল- তার দোকানে ব্যবসার টাকার পাশাপাশি একটি মসজিদের কিছু টাকা রাখা ছিল। দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও অক্ষত ছিল মসজিদের টাকা। খালেদ মিয়ার কাছে রাখা মসজিদের ৪ হাজার ২শ’ ২০ টাকার মধ্যে একটি নোটও পুড়েনি। রবিবার সকালে ছাই খুঁড়াখুঁড়ি করে মসজিদের টাকা অক্ষত অবস্থায় পান তিনি।
তিনি জানান, আমার দোকানে ব্যবসার কিছু টাকাসহ একটি আলাদা বান্ডিলে রাবার পেছিয়ে মসজিদের ৪ হজার ২শ’ ২০টাকা রেখেছিলাম। ওষুধসহ অন্যান্য টাকা পুড়ে গেলেও পুড়েনি মসজিদের টাকা।
বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান সিলেটভিউকে বলেন, এটি আল্লাহ্তায়ালার কুদরতের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আর ইবনেসিনা ফার্মেসির স্বত্বাধিকারি খালেদ ভাই আমানতদারী হিসেবে একজন স্বচ্ছ মানুষ। এটি তারও একটি উদাহারণ। তার কাছে গচ্ছিত মসজিদের আমানত রক্ষা করার জন্যই হয়ত আল্লাহ্তায়ালা ওই টাকা অক্ষত অবস্থায় রেখেছেন।
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
2 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
4 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
4 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
2 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
2 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 3 বৃহস্পতিবার
5 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
2 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন