editor
প্রকাশিত: 7:02 PM, December 3, 2020
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে নির্মাণাধীন বর্ডার হাট পরিদর্শন করেছেন সিলেটে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জাসুয়াল।
আজ দুপুরে উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নের সীমান্তে বাগানবাড়ী এলাকায় নির্মাণাধীন বর্ডার হাট পরিদর্শন করেন। আগামী বছরের শুরুতেই চালু হতে যাচ্ছে বাগানবাড়ী বর্ডার হাট। পূর্ব প্রস্তুতিমূলক ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জাসুয়াল বাগানবাড়ী বর্ডার হাটটি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সিলেট ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব টি জি রমেশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী দেবতোষ পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, জেলা স্বেচ্চাসেবক লীগ নেতা বাবুল রায়, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মিলন খান, ঝিগলী স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বুলবুল আহমদ, উপজেলা পরিষদের সিএ সফিকুর রহমান,ইউপি সদস্যবৃন্দসহ এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এছাড়াও দোয়ারাবাজার থানার পুলিশ অফিসারবৃন্দ, ভারত বাংলাদেশের বিজিবি বিসিএফএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় সহকারী কমিশনার উপস্থিত সাংবাদিকদের বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই চালু হবে বাগানবাড়ী বর্ডার হাট।
দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. আব্দুর রহিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার ধারাবিকতায় দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ী এলাকায় বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে নির্মাণাধীন বর্ডার হাটটি জনস্বার্থে শিগগিরই চালু করার লক্ষ্যে সিলেটে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জাসুয়াল নির্মাণকাজ পরিদর্শন করেছেন। বর্ডার হাটটি দুই দেশের ব্যবসা বাণিজ্যের শুভ সূচনা করবে বলেও জানান তিনি।
S/H- (Sultana -3)
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার। মোবাইল ফোনে সহজে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে
সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর