editor
প্রকাশিত: 3:04 PM, March 2, 2022

১২নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করার আন্দোলন গতি পেয়েছে। সারা বাংলাদেশের মানুষ এখন এক হেয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। প্রতিদিনই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য। ক্রমাগত এই দ্রব্যমূল্যের বৃদ্ধিতে এমনিতেই দিশেহারা মানুষ। অন্য দিকে জ্বালানি তেল, পানি, গ্যাস ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুর মূল্য বৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোতে হাহাকার চলছে। সরকার জনগণের কথা চিন্তা করছে না। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের অধীনে একটি অবাধ, নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচন।
(১ মার্চ) মঙ্গলবার রাতে নগরীর ১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সিলেট মহানগরীর ১২নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সিলেট মহানগর বিএনপির সদস্য মাহবুব কাদির শাহী এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। মতবিনিময় সভায় সাব্বির আহমদ বাচ্চুকে আহ্বায়ক করে নাম প্রকাশ করেন।
মতবনিমিয় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সাব্বির আহমদ বাচ্চু, হোসেন আহমেদ, সোহেল আহমদ, সাজ্জাদ আহমদ, ১২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর, আব্দুস সামাদ তুহেল, বেলাল আহমদ, আবুল খায়ের, মো: মোমিন, সৈয়দ উল্লাহ, আব্দুস সালাম, ফয়সল আহমেদ, দেওয়ান জাকির, সিলেট মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব মারুফ আহমদ টিপু, দবির আহমদ, বাবর আহমদ, ফরহাদ আহমদ, আব্দুর রহিম, জুনেল আহমদ, খলিল আহমদ দিপু, জাকির হোসেন, সেলিম মিয়া, লিটন আহমদ, রাজু আহমদ, বাচ্চু মিয়া, মতিন মিয়া, দুলাল আহমদ প্রমুখ। মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন তোফায়েল আহমদ সবুজ। বিজ্ঞপ্তি
6 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
8 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
6 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়
3 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
5 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
5 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
5 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
2 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা