editor
প্রকাশিত: 7:54 PM, November 22, 2020
অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেন অনুষ্ঠানের ব্যপারে খুব শিগগিরই কোনো সিদ্ধান্ত জানানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন টুর্নামেন্ট প্রধান ক্রেইগ টিলে। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামটি কিছুদিনের জন্য পিছিয়ে যেতে পারে। এদিকে স্প্যানিশ শীর্ষ তারকা রাফায়েল নাদাল এ ব্যপারে সকলকে ধৈর্য্য ধরার অনুরোধ জানিয়েছেন।
টিলে চাইছেন জানুয়ারির টুর্নামেন্টকে সামনে রেখে মধ্য ডিসেম্বর থেকেই খেলোয়াড়রা যাতে অস্ট্রেলিয়ায় আসতে থাকে। এতে করে অস্ট্রেলীয় সরকারের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন আইনও মানতে সুবিধা হবে। কিন্তু হঠাৎ করেই দ্বিতীয় ধাপে মেলবোর্নে সম্প্রতি মাসব্যপী লকডাউন ঘোষণা করায় পুরো পরিস্থিতি এখন পাল্টে গেছে। কোয়ারেন্টিনে থাকাকালীন খেলোয়াড়রা অনুশীলন করতে পারবে কিনা সে সম্পর্কেও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
এক বিবৃতিতে টিলে বলেছেন, ‘যত দ্রুত সম্ভব গ্রীষ্মে টেনিস টুর্নামেন্টগুলো নিশ্চিত করার লক্ষ্যে টেনিস অস্ট্রেলিয়া সম্ভাব্য সব কিছুই করবে। এ ব্যপারে ভিক্টোরিয়ান সরকারের সাথে ঘনিষ্টভাবে কাজ শুরু হয়েছে। ইতোমধ্যেই স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের সাথে জরুরি আলোচনাও শুরু হয়েছে।’
মেলবোর্নের স্থানীয় পত্রিকাগুলো সূত্র জানা গেছে অস্ট্রেলিয়ান ওপেন এক থেকে দুই সপ্তাহ পিছিয়ে যেতে পারে। এক্ষেত্রে ১ ফেব্রুয়ারি হতে পারে ওপেন শুরুর সম্ভাব্য তারিখ। ২০বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন নাদাল বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের সকলকে অবশ্যই ধৈর্য্য ধরতে হবে।’
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও