editor

প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

ধোপাগুল-সাহেব বাজার সড়কের বেহাল দশা : দুর্ভোগে জনসাধারণ

ধোপাগুল-সাহেব বাজার সড়কের বেহাল দশা : দুর্ভোগে জনসাধারণ

5

রেজওয়ান আহমদ: 
শহরতলীর ধোপাগুল সাহেব বাজার সড়কের বেহাল দশা হয়ে পড়েছে। ছোট বড় গর্ত সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কটি। এলাকার জনসাধারণ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সড়কটি দিয়ে চলাচল করছেন।
সড়কটি ভেঙ্গে গিয়ে বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত সৃষ্টি হওয়ার কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ছোট বড় গর্ত সৃষ্টি হওয়ায় বৃষ্টির পানি জমে গিয়ে সড়ক দিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন থেকে সড়কের বেহাল-দশা থাকলেও মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে না। যার কারণে এলাকাবাসীর ভোগান্তি দিনদিন চরম আকার ধারণ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় ধোপাগুল পয়েন্ট থেকে সাহেব বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত সৃষ্টি হয়ে পানি জমে রয়েছে । যানবাহন এই সব গর্তের মধ্যে পড়ে দুর্ঘটনা ঘটছে।
প্রতিদিন এ সড়ক দিয়ে আসা-যাওয়া করেন লীলা পাড়া এলাকার বাসিন্দা ফরিদ উদ্দিন, সাহেব বাজার এলাকার রফিক মিয়া, তারা জানান দীর্ঘদিন থেকে এই সড়কের বেহাল-দশা হয়ে পরে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় করত সৃষ্টি হওয়ার কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে। যার ফলে যানবাহন দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়ছে। গর্তের মধ্যে যানবাহন পড়লে মনে হয় জীবনটা শেষ। প্রতিদিন কোন না কোন স্থানে দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। তারা অভিযোগ করে বলেন বেহাল সড়কের জন্য এলাকাবাসীর দুর্ভোগ হলেও সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছেন না কর্তৃপক্ষ। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীর। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান এলাকাবাসী।

5

3

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা  সিলেট মহানগরের লিফলেট বিতরণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ

2 গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রক পার্টি (জাগপা) সিলেট মহানগর

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

1 সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

4 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

2 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

7 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

7 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

1 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

1 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম

1
5