editor
প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ১৮ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ঝরনার পাড় “নয়াপাড়া” নামক একটি গলির রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘ দশ বছর যাবৎ এ রাস্তাটি সংস্কার না হওয়ায় ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে, স্থানীয়রা যাতায়াতে ভুগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়রা জানান, ১৮ নং ওয়ার্ডের অন্যান্য রাস্তাঘাট এবং ঝরনার পাড় এলাকার বেশিরভাগ রাস্তাঘাট সংস্কার হলেও দীর্ঘ দশ বছরেও এ রাস্তাটি সংস্কার হয়নি। ফলে, রাস্তার অধিকাংশ স্থান দেবে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে।বৃষ্টি হলেই এইসব গর্তে পানি আটকে থাকে। এতে রাস্তা দিয়ে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয় তাদের।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা ডাক্তার মাহের করিম চৌধুরী বলেন,অর্ধশতাধিক পরিবার এ রাস্তা দিয়ে যাতায়াত করেন অথচ দীর্ঘদিন থেকে এ রাস্তাটি কোন ধরনের সংস্কার/কাজ হয়নি।এজন্য, রাস্তাটি দিন দিন যাতায়াতের অনুপযোগী হয়ে উঠেছে।এছাড়াও এ রাস্তার বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত রয়েছে যা অল্প বৃষ্টিতেই পানি আটকে থাকে।এতে স্থানীয়রা চলাচলে দূর্ভোগ পোহাতে হয়।
তিনি আরও বলেন, দীর্ঘদিন থেকে এ রাস্তা সংস্কার না হওয়ায় এখন রাস্তা উপর ( সাপ্লাই) পানির লাইন ভেসে উঠেছে। এখন যদি এ রাস্তা সংস্কার না হয় তাহলে যেকোনো সময় এ পানির লাইন ভেঙে যেতে পাড়ে।এতে এলাকায় জনদুর্ভোগ আরও বাড়তে পাড়ে। এ বিষয়ে ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল সাথে যোগাযোগের জন্য মুঠোফোন কল দিলে অপরপ্রান্তে কল রিসিভ না হওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
8 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট
7 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 8
3 সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার
5 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
8 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
6 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
3 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 8 বৃহস্পতিবার
1 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও